হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি গ্রেফতার

বরিশালের হিজলায় হত্যা, ডাকাতি ও চুরি-ছিনতাইসহ ১৬টি মামলার আসামি আব্দুল জলিল ব্যাপারীকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার খুন্নাগোবিন্দপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জলিল হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না গোবিন্দপুর গ্রামের মৃত আরব আলী ব্যাপারীর ছেলে।

হিজলা থানা পুলিশ জানায়, আব্দুল জলিল ব্যাপারীর বিরুদ্ধে হিজলা ও মেহেন্দীগঞ্জ থানায় তিনটি হত্যা, সাতটি ডাকাতি, পাঁচটি চুরি-ছিনতাই ও একটি চাঁদাবাজি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে থানা পুলিশের একটি বিশেষ দল খুন্নাগোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।  


হিজলা থানার ওসি মো. সোলায়মান বলেন, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারির অভিযোগে দুজনের কারাদণ্ড পরবর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় টিকিট কালোবাজারির অভিযোগে দুজনের কারাদণ্ড

কমেন্ট