সরকারি বিভিন্ন জায়গায় খালি পদ পূরণের প্রক্রিয়া সরকার দ্রুত শুরু করবে : সংসদে প্রধানমন্ত্রী
টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪
টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে সাজাপ্রাপ্ত কয়েদিসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (১০ জুন) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এই তথ্য জানায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোট ১৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় ৪ জন ও টঙ্গী পশ্চিম থানায় ১০ জন গ্রেপ্তার হয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, রিমান্ড ফেরত একজন, মাদক মামলায় ২০০ পিস ইয়াবা উদ্ধার এবং ২৫ গ্রাম হেরোইনসহ একজন, ওয়ারেন্টভুক্ত একজন এবং মাদকসেবী ৭ জন আসামিসহ সর্বমোট ১০ জন আসামিকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘সাজাপ্রাপ্ত ও মাদক মামলায় মোট ৪ জনকে গ্রেপ্তারপূর্বক আদালতে পাঠানো হয়েছে।
’
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘একজন রিমান্ড ফেরতসহ গ্রেপ্তার ১০ আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’
কমেন্ট