অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবিতে গ্রেপ্তার ২

অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবিতে গ্রেপ্তার ২

দিনাজপুরের হাকিমপুরে এক যুবককে অপহরণ করে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। অপহৃতকে উদ্ধার করে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।


পুলিশ জানায়, গত ৩০ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাকিমপুর পৌরসভার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় অফিসের কাজের কথা বলে মোবাইল ফোনে ডেকে নিয়ে জীবনান্দ সরকার নামে এক যুবককে অপহরণ করা হয়। পরে তাকে এক আসামির বাড়িতে আটকে রেখে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অভিযোগে বলা হয়, মুক্তিপণ না দিলে ভিকটিমকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ সময় তার কাছ থেকে জোরপূর্বক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তিনটি ফাঁকা চেক এবং ১০০ টাকা মূল্যমানের ছয়টি নন-জুডিশিয়াল ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর ও টিপসই নেওয়া হয়।


পরে তাকে হিলি চারমাথায় অবস্থিত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার একটি অফিসকক্ষে আটকে রাখা হয়।
খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত মো. ইউসুফ আলী (২৮) ও মো. মোজাম্মেল হোসেন মুকুলকে (৪৫) গ্রেপ্তার করে।

এ ঘটনায় অপহরণ, মুক্তিপণ দাবি, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্বাক্ষর গ্রহণের অভিযোগে হাকিমপুর থানায় মামলা নং-০১/১৩৭, তারিখ ১ জুলাই ২০২৬, পেনাল কোড ১৮৬০-এর ৩৬৫/৩৮৬/৩৮৭/৩৪২/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মামলাটির তদন্ত কমকতা হাকিমপুর থানার এসআই (নি.) মো. শামীম মিয়া  জানান মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী আটক পরবর্তী

নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী আটক

কমেন্ট