ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। গ্রেফতার রাসেল পৌরশহরের তারাগণের সৈয়দ জামশেদ শাহ্ ছেলে।
আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ যুবরাজ শাহ রাসেল আখাউড়া থানার বিস্ফোরক মামলার আসামি। তাকে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট