অপরাধের ধরন পাল্টালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক
পঞ্চগড়ের সদর উপজেলার বিরাজোত সীমান্ত এলাকায় বাংলাদেশে প্রবেশ করে আখ চুরির অভিযোগে দীপঙ্কর গোপ (৩৫) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয়রা।
রবিবার (৯ আগস্ট) বিকেলে মাগুরমারী সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার তসরপাড়া এলাকার মিশ্রিপাল গোপের ছেলে। তিনি পেশায় চা শ্রমিক।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, শনিবার সকালে দীপঙ্কর গোপ সীমান্ত অতিক্রম করে বিরাজোত সীমান্তর এলাকার একটি আখখেতে প্রবেশ করেন। সেখানে আখ চুরির সময় স্থানীয়রা তাকে আটক করে রাখেন।
পরে তাকে ফেরত দেওয়ার বিনিময়ে কয়েক দিন আগে সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া ৭৮ বছর বয়সী তমিজ উদ্দিনকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়রা দীপঙ্কর গোপকে বিজিবির কাছে হস্তান্তর করেন। রবিবার বিকেলে বিজিবি তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কমেন্ট