চাঁদপুরে উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেফতার

চাঁদপুরে উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেফতার

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জহির হোসেন মিজিকে (৫০) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে রূপসা রোড এলাকা থেকে গ্রেফতার করে। 

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এললামদ উল্ল্যাহ্ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় পুলিশ উপজেলা কৃষক লীগ সভাপতি জহির হোসেন মিজিকে রূপসা রোড এলাকা থেকে আটক করে। পরে তাকে ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (৯ আগস্ট) দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠান।  


এ ব্যাপারে ওসি এরশাদ উল্ল্যাহ্ জানান, জহির হোসেন মিজি নামে একজনকে গ্রেফতার করে রোববার চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক পরবর্তী

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নাগরিক আটক

কমেন্ট