সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইন উদ্ধারের মামলায় কথিত মাদক সম্রাট মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমকে (৪৫) তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২২ অগাস্ট) বিকেলে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত।
এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ১১০ গ্রাম কথিত হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া পিস্তলের কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স দেখাতে পারেননি সেলিম।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, সেলিমের বিরুদ্ধে ৩৬টির বেশি মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস শনাক্ত, আরো আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তার অপরাধের কৌশল সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
কমেন্ট