কুমিল্লায় শটগান-বন্দুক, কার্তুজসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লায় শটগান-বন্দুক, কার্তুজসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লায় শটগান, দেশি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ মো. এয়াকুব খান ওরফে বাবর (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৩০ আগস্ট) জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার এয়াকুব নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা।

ওসি শামসুল আলম শাহ্ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে এয়াকুবকে আটক করা হয়। পরে মোটরসাইকেলের বাম পাশে বাঁধা একটি বস্তায় তল্লাশি চালানো হয়।


এ সময় বস্তা থেকে একটি শটগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় বন্দুক জব্দ করা হয়।
এ ঘটনায় রবিবার বিকেলে এয়াকুবের বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

 

সংঘর্ষের ঘটনায় সালথায় কৃষক লীগ নেতা গ্রেফতার পরবর্তী

সংঘর্ষের ঘটনায় সালথায় কৃষক লীগ নেতা গ্রেফতার

কমেন্ট