রাজধানী থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার, তরুণী গ্রেপ্তার

রাজধানী থেকে অপহৃত শিশু পদ্মা সেতু এলাকায় উদ্ধার, তরুণী গ্রেপ্তার

রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে অপহরণের শিকার ৭ বছরের শিশু নুসরাত জাহানকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১টার দিকে পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।


শিশুটিকে অপহরণের ঘটনায় অভিযুক্ত যুথি (২২) নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশু নুসরাত জাহান পরিবারের সঙ্গে রাজধানীর কাফরুল এলাকায় ভাড়া থাকে। তার বাবা মো. রাজিব পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।

কাফরুল থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে পূর্ব শেওড়াপাড়া এলাকা থেকে ৭ বছরের শিশুটি খেলতে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি।


পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে কাফরুল থানায় জিডি করেন।
জিডির সূত্র ধরে পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। ফুটেজে দেখা যায়, কালো পোশাক পরিহিত এক নারী শিশুটির হাত ধরে জোরপূর্বক নিয়ে যাচ্ছেন। পরবর্তীতে শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে কাফরুল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।


এরপর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে কাফরুল থানা পুলিশ। পরে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে করে যুথীকে গ্রেপ্তার এবং শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয়েছে।

কুমিল্লায় শটগান-বন্দুক, কার্তুজসহ যুবক গ্রেপ্তার পরবর্তী

কুমিল্লায় শটগান-বন্দুক, কার্তুজসহ যুবক গ্রেপ্তার

কমেন্ট