চাকরি পেতে প্রতিমন্ত্রীর সই জাল, শেষ রক্ষা হলো না নারীর

চাকরি পেতে প্রতিমন্ত্রীর সই জাল, শেষ রক্ষা হলো না নারীর

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের স্বাক্ষর জাল করে চাকরির আবেদন করা তাসলীমা পারভীন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে শেরে বাংলা নগর থানা পুলিশ। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।


ডিএমপির তেজগাঁ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ফজলু করিম বিষয়টি নিশ্চিত করেছেন। 
এই বিষয়ে তিনি জানান, তাসলিমা পারভীন নামে এক নারী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের স্বাক্ষর জাল করে আগারগাঁও অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে আসেন। তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি যাচাই-বাছাই করতে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী প্রতিমন্ত্রীর দপ্তরে সঙ্গে যোগাযোগ করলে ওই নারীর আবেদন ও সুপারিশকৃত স্বাক্ষর জাল হিসেবে নিশ্চিত হোন। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রতারণা ও ভুয়া স্বাক্ষরের অভিযোগে দেশের প্রচলিত আইনে পেনালকোড মামলা রুজু করা হয়।


তিনি আরো বলেন, ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

চাকরি পেতে প্রতিমন্ত্রীর সই জাল, শেষ রক্ষা হলো না নারীর পরবর্তী

চাকরি পেতে প্রতিমন্ত্রীর সই জাল, শেষ রক্ষা হলো না নারীর

কমেন্ট