টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

টাকা চুরির মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোসাইন তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারএ কে এম ফরিদ আমিন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনীত চৌদ্দগ্রাম আসনের প্রার্থী ছিলেন।  

 
পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থানায় করা ব্যাংকের টাকা চুরির একটি মামলায় ফরিদ আমিনের তিন বছরের সাজা হয়।


ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা ছিল। সাজা হওয়ার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
চৌদ্দগ্রাম থানার ওসি মো. আরিফ হোসাইন বলেন, তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফরিদ আমিন দীর্ঘদিন পলাতক ছিলেন।


গোপন সংবাদের ভিত্তিতে সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্য কারাগারে পাঠানো হয়েছে।

আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ পরবর্তী

আটক ৪ জনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখাল পুলিশ

কমেন্ট