২ দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি
৩ নিয়ম পরিবর্তনে ইতিবাচক হচ্ছে পুঁজিবাজার
মুদ্রাবাজারের তারল্য সংকট কমাতে ৩টি নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক, এর ইতিবাচক প্রভাব পোড়োবে বাজারে, বলছেন বিশ্লেষকরা।
বছরের শুরু থেকেই ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে দেখা দেয় তারল্য সংকট। যার নেতিবাচক প্রভাব নামে পুঁজিবাজারেও। নগদ অর্থ না থাকায় পুঁজিবাজারে বিনিয়োগ কমিয়ে দেয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো।
এরই মধ্যে, গেলো সপ্তাহে বেশ কিছু সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে ব্যাংকগুলোর নগদ জমা সংরক্ষণ হার কমানো হয় ১ শতাংশ। পাশাপাশি দশমিক ৭৫% কমানো হয় কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর নেয়া স্বল্পমেয়াদী ঋণের সুদ হার। এই সাথে সরকারি তহবিলের অর্থ বেসরকারি ব্যাংকে জমা রাখার হার বাড়ানো হয় ২৫ শতাংশ পর্যন্ত। এতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাটবে তারল্য সংকট। সেই সাথে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজারও।
তবে, কেন্দ্রীয় ব্যাংকের নীতি পরিবর্তনের সাথে সাথেই প্রতিবারই প্রভাব আসছে শেয়ারবাজারে। যা থেকে বেড়িয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে বাজারকে। ব্যাংকিং খাতের নীতিবদলের ঘোষণায় গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ ১১১ শতাংশ বেড়েছে।
কমেন্ট