খাদ্য মজুদ গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ

খাদ্য মজুদ গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ

বর্তমানে দেশে ১২ লাখ ৯৭ হাজার ৮শ’ ৪৭ মেট্রিক টন খাদ্যশস্যের মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, এই মজুদ গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া এবার বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ১০ লাখ মেট্রিক টন বলে জানিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম একথা জানান। সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। খাদ্যমন্ত্রী বলেন, আগামী ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ করা হবে। এবছর বোরো মৌসুমে ৩৮ টাকা কেজি দরে চাল এবং ২৬ টাকায় ধান কিনবে সরকার। তিনি বলেন, এ বছর বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় সরকার এবার ১০ লাখ মেট্রিক টন বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এর মধ্যে আট লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, এক লাখ টন আতপ চাল এবং দেড় লাখ টন বোরো ধান সংগ্রহ করবে সরকার। বোরো চালের উৎপাদন খরচ ৩৬ টাকা ধরা হয়েছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, উৎপাদন খরচের চেয়ে কেজিতে দুই টাকা বেশিতে ৩৮ টাকা কেজি দরে বোরো চাল কিনবে সরকার। আর আতপ চাল ৩৭ টাকা এবং বোরো ধান ২৬ টাকা কেজি দরে কেনা হবে। গত বছর ২৪ টাকা কেজি দরে ৭ লাখ টন ধান ও ৩৪ টাকা দরে ৮ লাখ টন চাল কেনা হয়েছিল বলেও জানান তিনি। আর উৎপাদন কম হওয়ায় এবার সরকারিভাবে গম সংগ্রহ করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, এবার দেশে ১৩ লাখ মেট্রিক টনের মত গম উৎপাদন হবে। তবে সব হিসেব মাথায় রেখে সরকার বলছে, শেষ পর্যন্ত প্রাকৃতিক কোনো দুর্যোগ ঘটে গেলেও দেশে খাদ্য সংকট হবে না।
২০১৭-১৮ অর্থবছরে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক পূর্ববর্তী

২০১৭-১৮ অর্থবছরে ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক

ব্যবসার প্রথম তিন বছর ট্যাক্স হলিডে চায় উইমেন চেম্বার পরবর্তী

ব্যবসার প্রথম তিন বছর ট্যাক্স হলিডে চায় উইমেন চেম্বার

কমেন্ট