'আসছে বাজেটে বিদ্যুৎ-জ্বালানী ও পরিবহণ খাতে বেশি বরাদ্দ'
আসছে বাজেটে বিদ্যুৎ-জ্বালানী ও পরিবহণ খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হবে; অর্থমন্ত্রী।
সোমবার বিকেলে সচিবালয়ে, এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি আরও জানান, আগামী বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা।
বিদ্যুৎ অবকাঠামোখাতে বিনিয়োগ নিয়ে বিভিন্ন দেশ প্রতিযোগিতা করছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগও তৈরির আহ্বান জানান। আবুল মাল আব্দুল মুহিত বলেন, ব্যাংকিং খাত নিয়ে যতোটা বির্তক তৈরি করা হচ্ছে, সমস্যা আসলে ততোটা প্রকট নয়।
কমেন্ট