মন্ত্রিসভায় নতুন পে স্কেল প্রস্তাব অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ
বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে শনি ও রবিবার
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে দুইদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ শনিবার ও আগামীকাল রবিবার দুইদিন সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে এ সময়।
আগামী ৩১ ডিসেম্বর, সোমবার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বন্দর সংশিষ্টরা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রাদোষ কান্তি দাস। তিনি জানান, জাতীয় নির্বাচনের কারণে বেনাপোল বন্দরে শনিবার ও রোববার দুইদিন বাণিজ্যক কার্যক্রম বন্ধ থাকছে। সোমবার সকাল থেকে ফের স্বাভাবিক নিয়মে বাণিজ্য শুরু হবে।
কমেন্ট