করোনার টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

করোনার টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

করোনার টিকা কেনার জন্য বাংলাদেশকে সাত হাজার ৯৯০ কোটি টাকা (৯৪০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণের অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থার পক্ষ থেকে আজ বুধবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অনুমোদিত ঋণের অর্থ দিয়ে বাংলাদেশ প্রায় ৪ কোটি ৪৭ লাখ (৪৪ দশমিক ৭ মিলিয়ন) ডোজ টিকা কিনতে পারবে। এডিবির প্রেসিডেন্ট মাসাতুসুগু আসাকাওয়া এ প্রসঙ্গে বলেন, 'টিকা প্রদান করোনার বিস্তার রোধ করতে পারে, মানুষের জীবন রক্ষা করতে পারে এবং অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব কমিয়ে আনতে পারে। করোনার থেকে রক্ষা এবং অর্থনীতিতে পুনরায় গতি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে সহযোগিতা করার এডিবির চলমান প্রকল্প এটি।'
‘লকডাউনে’ ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পূর্ববর্তী

‘লকডাউনে’ ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা

৪১৬৬ কোটি টাকার ১০ প্রকল্প একনেকের সভায় অনুমোদন পরবর্তী

৪১৬৬ কোটি টাকার ১০ প্রকল্প একনেকের সভায় অনুমোদন

কমেন্ট