‘লকডাউনে’ ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা

‘লকডাউনে’ ব্যাংকে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা

লকডাউনে ব্যাংক লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজ সম্পাদনের জন্য বিকাল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, করোনাভাইরাসজনিত রোগের (কভিড-১৯) সংক্রমণ বাড়ায় বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার ১ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত কতিপয় বিধি-নিষেধ ঘোষণা করেছে। বিধি-নিষেধ চলাকালে সীমিত পরিসরে ব্যাংক ব্যবস্থা চালু রাখার সিদ্ধান্ত গ্রহীত হয়েছে। এনিয়ে দেশের ব্যাংকগুলোকে কয়েকটি নির্দেশনাও দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, ১ জুলাই ব্যাংক হলিডে। ২ ও ৩ জুলাই সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ব্যাংক বন্ধ থাকবে। বিধি-নিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিসহ প্রতি রবিবার ব্যাংক বন্ধ থাকবে। ছুটি দিন ও রবিবার ছাড়া ব্যাংক লেনদেনের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর দেড়টা। আর আনুষঙ্গিক কাজ সম্পাদনের জন্য বিকাল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা যাবে। সার্কুলারে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগসমূহ যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল শাখা/প্রধান শাখা এবং সকল বৈদেশিক বাণিজ্য শাখা (এডি) সীমিত সংখ্যাক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় প্রতিটি জেলা সদরে ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে হবে। অন্যান সকল ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে একটি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় অনাধিক ২টি শাখা খোলা রাখা যাবে। কার্ডের মাধ্যমে লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং সেবা সবসময় চালু রাখতে হবে। সেই সঙ্গে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সবসময় চালু রাখতে হবে বলে বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনা দেওয়া হয়।
বেনাপোলে রাজস্ব সর্বোচ্চ প্রবৃদ্ধি ৫৭.৫০ শতাংশ পূর্ববর্তী

বেনাপোলে রাজস্ব সর্বোচ্চ প্রবৃদ্ধি ৫৭.৫০ শতাংশ

করোনার টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি পরবর্তী

করোনার টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

কমেন্ট