দেশের আইন-শৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদুল আজহা উপলক্ষে চাহিদা বেড়েছে নতুন টাকার
আগামীকাল পবিত্র ঈদুল আজহা। ঈদ মানেই আনন্দ। ঈদে বাড়তি আনন্দ দেয় টাকার নতুন নোট। নতুন নোটে সালামি কিংবা কেনাকাটায় বাড়তি আনন্দ যোগ হয়। এ কারণে ঈদ উপলক্ষে নতুন টাকার চাহিদা বেড়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর গুলিস্তান ও পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) সামনে গিয়ে দেখা গেছে, নতুন টাকার নোট কিনতে ভিড় করছেন অনেকে। আর, বিক্রি ভালো হওয়ায় বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেছেন।
ঈদের আগে সালামি ও বকশিশের জন্য নতুন টাকা সংগ্রহ করে সাধারণ মানুষ। পাশাপাশি ফিতরা কিংবা দান-খয়রাতের জন্যও অনেকে নতুন টাকা সংগ্রহ করেন। তাই শেষ মুহূর্তে অনেকে নতুন টাকা কিনছেন।
কমেন্ট