পুঁজিবাজারে লেনদেনে আজ সূচকের ওঠানামা
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের ওঠানামার মধ্য দিয়ে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (১ নভেম্বর) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে ৬ হাজার ৯৯৪ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে যথাক্রমে ১৪৬৮ ও ২৬১৫ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এই সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টি কম্পানির শেয়ারের দর।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, ডেল্টা লাইফ, অরিয়ন ফার্মা, মালেক স্পিনিং, আলিফ, ফরচুন সু, হামিদ ফেব্রিকস, আইএফআইসি ব্যাংক ও ইস্টার্ন ইন্স্যুরেন্স।
লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সূচক বাড়ে ১৭ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০ টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১৯ পয়েন্টে অবস্থান করে।
এদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪ পয়েন্ট কমে ২০ হাজার ৪৭৬ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে চার কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময়ে ৩২টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৫৬টি কম্পানির দর। আর ১৬টি কম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
কমেন্ট