২০২২-২৩ অর্থ বছরের জন্য দেশের ৫১তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

২০২২-২৩ অর্থ বছরের জন্য দেশের ৫১তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

আগামী ২০২২-২৩ অর্থ বছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থানের উদ্দেশ্যে বাজেট বক্তব্য শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। আজ বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টার পর সংসদে বক্তব্য শুরু করেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীদের মধ্যে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ প্রমুখ।


এর আগে দেশের ইতিহাসের সবচেয়ে বড় অংকের ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় মন্ত্রিসভা। দুপুরে প্রস্তাবিত বাজেট অনুমোদন দিতে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বাজেট আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এবং অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল চতুর্থ বারের মতো বাজেট দিচ্ছেন।

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে সংসদে অর্থমন্ত্রী পরবর্তী

৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে সংসদে অর্থমন্ত্রী

কমেন্ট