স্বর্ণ আমদানিতে অগ্রিম কর বিলোপের প্রস্তাব

স্বর্ণ আমদানিতে অগ্রিম কর বিলোপের প্রস্তাব

২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বর্ণ আমদানিতে বিদ্যমান অগ্রিম কর বিলোপের কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  

অর্থমন্ত্রী বলেন, স্বর্ণখাতকে একটি নিয়মতান্ত্রিক কাঠামোর অধীনে পরিচালনার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে ২০১৮ সালের ২৯ অক্টোবর ‘স্বর্ণ আমদানি নীতিমালা (Gold Policy) ২০১৮’ প্রণীত হয়েছে। এ নীতিমালা প্রণয়ন পরবর্তী সময়ে সরকারি নিয়মনীতি অনুসরণ করে স্বর্ণ আমদানি করার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বেশ কিছু উদ্যোক্তা তৈরি হয়েছে এবং উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।  

এ কারণে দেশে বৈধপথে স্বর্ণ আমদানি উৎসাহিত করা এবং স্বর্ণ চোরাচালান বন্ধ করার লক্ষ্যে স্বর্ণ আমদানিতে বিদ্যমান অগ্রিম কর বিলোপের প্রস্তাব করছি।

এতে জুয়েলারি শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে এবং সরকারের কর রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করছি।

২০২২-২৩ অর্থ বছরের জন্য দেশের ৫১তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী  পরবর্তী

২০২২-২৩ অর্থ বছরের জন্য দেশের ৫১তম বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

কমেন্ট