একনেকের সভায় ১০ হাজার ৬৮৩ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

একনেকের সভায় ১০ হাজার ৬৮৩ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০ হাজার ৬৮৩ কোটি টাকা ব্যয়ে ১১ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি)  শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান।

এমএ মান্নান বলেন, ‘সভায় কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধনের জন্য অনুমোদন দেওয়া হয়। এটিসহ ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৬৮৩ কোটি টাকা।

এডিবির সঙ্গে সরকারের ৬২৮ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই পরবর্তী

এডিবির সঙ্গে সরকারের ৬২৮ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই

কমেন্ট