রিজার্ভ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সেপ্টেম্বরের শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় পরিশোধের আগে দেশের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ফের বাড়িয়ে ৩১ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলারের ওপরে বা ৩২ বিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে যেতে চায়। যাতে আকুর দায় পরিশোধ করলেও বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের কাছাকাছি থাকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, জুলাইয়ের প্রথম সপ্তাহে আকুর দেনা বাবদ ২০১ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। তখন রিজার্ভ ২৯ দশমিক ৫২ বিলিয়ন বা ২ হাজার ৯৫২ কোটি ডলারে নেমে আসে। দায় শোধের আগে রিজার্ভ ৩ হাজার ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল। আকুর দায় শোধের পর প্রথমে রিজার্ভ কমেছে। পরে আবার তা বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
রোববার দিনের শুরুতে রিজার্ভ ছিল ৩ হাজার ৮৪ কোটি ডলার। শিগ্গিরই তা ৩ হাজার ১০০ কোটি ডলার বা ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগে তা আরও বেড়ে ৩ বিলিয়ন ২০০ কোটি ডলারের কাছাকাছি চলে যেতে পারে।
এদিকে নিট রিজার্ভ এখন ২ হাজার ৫৮৩ কোটি ডলার।
কমেন্ট