সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেশের বাজারে

সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেশের বাজারে

দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা বেড়েছে। ফলে এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়। এতদিন বিক্রি হয়েছিল ১৮৯ টাকায়। 

অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বেড়ে ১৭৭ টাকা হয়েছে।

একইসঙ্গে বেড়েছে পাম তেলের দামও, এখন প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হবে ১৬৩ টাকায়। আগামীকাল মঙ্গলবার থেকেই নতুন এই দর কার্যকর হবে। 

তবে নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীরা দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা, খোলা সয়াবিনের দাম ৩ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা এবং পাম তেলের দাম ১৩ টাকা বাড়িয়ে ১৬৩ টাকা করা হয়েছে। এ ছাড়া ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

 

বাংলাদেশকে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য পরবর্তী

বাংলাদেশকে ২০২৯ সাল পর্যন্ত শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য

কমেন্ট