করদাতাদের প্রতি যে অনুরোধ জানিয়েছে এনবিআর

করদাতাদের প্রতি যে অনুরোধ জানিয়েছে এনবিআর

ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে সব ব্যক্তি করদাতাদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি এ অনুরোধ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।


গত আগস্টে এনবিআর অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করলে, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ১০ লাখের বেশি করদাতা অনলাইনে ই-রিটার্ন জমা দিয়েছেন।


এদিকে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে যদি কোনো করদাতা অনলাইনে রিটার্ন জমা দিতে না পারেন, তবে ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করলে, অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে কাগুজে রিটার্ন জমা দিতে পারবেন।


দেশে বর্তমানে ১ কোটি ১২ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএনধারী আছেন। এর মধ্যে প্রতিবছর মাত্র ৪০ লাখ করদাতা রিটার্ন দাখিল করেন।

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান এল দেশে পরবর্তী

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের প্রথম চালান এল দেশে

কমেন্ট