জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন গাউন বিতরণ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন গাউন বিতরণ শুরু

NU20170113142350 জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি অফিস থেকে নিবন্ধন করা গ্র্যাজুয়েটদের মধ্যে প্রথম সমাবর্তনের গাউন বিতরণ শুরু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল থেকে গাউন বিতরণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ শিক্ষার্থীদের হাতে গাউন তুলে দিয়ে বিতরণ কার্য শুরু করেন। প্রথম দিনে দুপুর ১২টার মধ্যে প্রায় ২ হাজার গাউন বিতরণ হয়। প্রতিষ্ঠার ২৪ বছরের মধ্যে এই প্রথমবার সমাবর্তন আয়োজন করায় শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় বিপুল উৎসব-আনন্দ। অনেকে গাউন হাতে পেয়েই তা পরে গেইটের বাইরের সড়কে জড়ো হয়ে ছবি তোলায় মেতে ওঠে। চলতি মাসের ১৪ ও ১৫ তারিখেও গাউন বিতরণ চলবে। আগামী ১৭ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (আগারগাঁও) বিকেল ৩টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করবেন।
সাড়ে ৩ মাস ধরে ভিসি শূন্য হাবিপ্রবি, অনিশ্চতায় ভর্তি পরীক্ষা পূর্ববর্তী

সাড়ে ৩ মাস ধরে ভিসি শূন্য হাবিপ্রবি, অনিশ্চতায় ভর্তি পরীক্ষা

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা পরবর্তী

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

কমেন্ট