শাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

শাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

download (2) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘৪র্থ আর্ন্তজাতিক প্রকৌশল, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা সম্মেলন’। যা চলবে আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত। এবারের সম্মেলনে দেশ-বিদেশের অন্তত দুই ডজন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, শিক্ষার্থী অংশ নিয়েছেন। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘এপ্লাইড সায়েন্স ও টেকনোলজি স্কুল’ কর্তৃক আয়োজিত সম্মেলন উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ড. মো আমিনুল হক ভূইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। সম্মেলনের আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান জানান, এবারের সম্মেলনে ৪টি কী-নোট, ৪টি ইনভাইটেট, ১৪০টি গবেষণা প্রবন্ধ এবং ২৫টি পোস্টার পেপার উপস্থাপন করা হবে। দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুশি, সায়তামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তেছুয়া শিমামুরা, সিঙ্গাপুর ন্যাশন্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং বুয়েটের অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ কী-নোট লেকচার উপস্থাপন করবেন। সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. এএমএম মোকাদ্দেস জানান, এবারের সম্মেলনে দেশ-বিদেশের অন্তত ২৪টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অংশ নিয়েছে।
দেশের ১১তম শিক্ষা বোর্ড ময়মনসিংহ পূর্ববর্তী

দেশের ১১তম শিক্ষা বোর্ড ময়মনসিংহ

সাড়ে ৩ মাস ধরে ভিসি শূন্য হাবিপ্রবি, অনিশ্চতায় ভর্তি পরীক্ষা পরবর্তী

সাড়ে ৩ মাস ধরে ভিসি শূন্য হাবিপ্রবি, অনিশ্চতায় ভর্তি পরীক্ষা

কমেন্ট