পূর্বধলায় প্রাথমিকে ৪৩ প্রধান শিক্ষকের পদ শূন্য

পূর্বধলায় প্রাথমিকে ৪৩ প্রধান শিক্ষকের পদ শূন্য

1484632383 নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৩ প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জ্যেষ্ঠ সহকারী শিক্ষকরা ওই শূন্য পদে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া উপজেলায় সহকারী শিক্ষকের পদ খালি রয়েছে ১৬টি। প্রতিনিয়ত শিক্ষক অবসরে যাওয়ায় শূন্য পদের সংখ্যা দিন দিন বাড়ছে। কর্তৃপক্ষ ওইসব শূন্য পদে নিয়োগ না দেয়ায় অধিকাংশ স্কুলের দাফতরিক ও শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম বিঘ্ন ঘটছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে ১৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। পদোন্নতি নিয়ে জটিলতার কারণে ২০০৯ সালে সহকারী শিক্ষকদের করা রিটের জের ধরে বন্ধ রয়েছে প্রধান শিক্ষক নিয়োগ। বার বার হাইকোর্টে রিটের কারণে আটকে গেছে পদোন্নতি। এরই মধ্যে পূর্বধলায় প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক প্রধান শিক্ষক নিয়োগের চাহিদাপত্র দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে বিলম্ব হচ্ছে। যার ফলে শিক্ষক সঙ্কটে পূর্বধলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়ায় মারাত্মকভাবে বিঘ্নিতত হচ্ছে। উপজেলার কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামাল জানান, যে সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সে সব বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধের কারণে সহকারীদের দিয়ে পাঠদান করানো হচ্ছে যা সার্বিক শিক্ষা কার্যক্রম ও পাঠদান কর্মসূচিতে ব্যাঘাত অনিবার্য। শিক্ষাদান করতে হলে নিয়োগদান প্রক্রিয়া চালু করলে সমস্যার সমাধান হবে বলে তিনি মনে করেন। প্রাথমিক বিদ্যালয়ের ভুক্তভোগী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা জানান, আমরা সকাল নয়টা থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৫-৬ ঘণ্টা ক্লাস নেই। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষকের অভাবে শিক্ষা কার্যক্রম কিছুটা সমস্যা হচ্ছে। আশা করি নিয়োগ প্রক্রিয়া চালু হলে এসব সমস্যা থাকবে না।’
শীতকালীন ছুটি শেষে রাবি খুলছে মঙ্গলবার পূর্ববর্তী

শীতকালীন ছুটি শেষে রাবি খুলছে মঙ্গলবার

উপাচার্য দপ্তরে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ এর অবস্থান কর্মসূচি পরবর্তী

উপাচার্য দপ্তরে শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ এর অবস্থান কর্মসূচি

কমেন্ট