শীতকালীন ছুটি শেষে রাবি খুলছে মঙ্গলবার

শীতকালীন ছুটি শেষে রাবি খুলছে মঙ্গলবার

photo-1484564610 শীতকালীন ছুটির পর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) খুলছে মঙ্গলবার। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ক্লাসও শুরু হবে এদিন থেকেই। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান এ তথ্য জানিয়েছেন। জনসংযোগ দপ্তরের প্রশাসক বলেন, ‘২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তির শেষ সময় ছিল ৩ জানুয়ারি। কিন্তু ওই সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়নি। কোটায় ভর্তি ও বিভাগ পরিবর্তনের কাজ এখনো চলছে। তাই গতকাল রোববার ভর্তি কমিটির এক সভায় ভর্তির সময়সীমা ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে প্রথম বর্ষের ক্লাস মঙ্গলবারই শুরু হবে।’ অবকাশ সম্পর্কে অধ্যাপক মো. মশিহুর রহমান জানান, শীতকালীন অবকাশ ও ফাতেহা ইয়াজদাহামের ১২ দিনের ছুটি শেষে আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ ছিল ৭ থেকে ১২ জানুয়ারি। এবারের ছুটিতে আবাসিক হলগুলো খোলা ছিল বলেও জানান তিনি।
জবির বাসকে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ শিক্ষার্থী আহত পূর্ববর্তী

জবির বাসকে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ শিক্ষার্থী আহত

পূর্বধলায় প্রাথমিকে ৪৩ প্রধান শিক্ষকের পদ শূন্য পরবর্তী

পূর্বধলায় প্রাথমিকে ৪৩ প্রধান শিক্ষকের পদ শূন্য

কমেন্ট