জবির বাসকে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ শিক্ষার্থী আহত

জবির বাসকে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ শিক্ষার্থী আহত

photo-1484671617 জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি কাভার্ডভ্যান। এতে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীদের বহনকারী নোঙর নামের বাসটি নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের জানালার কাচ ভেঙে চার ছাত্র আহত হন। স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ভুলতা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে সুভদ্র নামের এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি রূপগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বলেন, ‘আমি এ বিষয়ে অবগত আছি। আহত এক ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর যাবতীয় চিকিৎসার ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করবে'।
শিক্ষাকে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার নয় : রাষ্ট্রপতি পূর্ববর্তী

শিক্ষাকে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার নয় : রাষ্ট্রপতি

শীতকালীন ছুটি শেষে রাবি খুলছে মঙ্গলবার পরবর্তী

শীতকালীন ছুটি শেষে রাবি খুলছে মঙ্গলবার

কমেন্ট