শাবিতে ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কনস্টেবল প্রত্যাহার

শাবিতে ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কনস্টেবল প্রত্যাহার

image-59746-1484884031 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক পুলিশের বিরুদ্ধে বেশ কয়েকজন ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে। পরবর্তীতে তাদের অভিযোগের ভিত্তিতে ওই পুলিশ সদস্যকে শাহপরান হল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। অভিযুক্ত ওই পুলিশ সদস্য মিজানুর রহমান পুলিশের কনস্টেবল হিসেবে জালালাবাদ থানায় কর্মরত। অভিযোগকারী শিক্ষার্থীরা জানায়, গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গণিত ও সিএসই বিভাগের খেলা চলার সময় ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন ওই পুলিশ সদস্য। পরে শিক্ষার্থীরা তাত্ক্ষণিক প্রতিবাদ জানালে তাকে প্রত্যাহার করা হয়। এ বিষয়ে শাবির যৌন নিরোধ কেন্দ্রের সভাপতি অধ্যাপক ইয়াসমীন হক বলেন, নিয়মিত ক্যাম্পাসে এমন ঘটনা ঘটলেও প্রক্টরিয়াল বডির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা তো তদন্ত করে পাঠাই কিন্তু প্রশাসন সেরকম কোনো ব্যবস্থাই নেয় না। যার ফলে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটছেই। এ বিষয়ে জালালাবাদ থানা ওসি আখতার হোসেন বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তার বিষয়ে উদ্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
এসএসসি প্রস্তুতি : বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পূর্ববর্তী

এসএসসি প্রস্তুতি : বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র

এইচএসসি : পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পরবর্তী

এইচএসসি : পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র

কমেন্ট