এসএসসি প্রস্তুতি : বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র

এসএসসি প্রস্তুতি : বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র

023603ssc_student_kalerkantho_pic প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০) ১। অভাগী রসিক দুলের পায়ের ধুলো চাইল কেন? (ক) স্বর্গবাসী হওয়ার জন্য (খ) পবিত্র হওয়ার জন্য (গ) স্বামীকে শেষবারের মতো দেখবে বলে (ঘ) বাপ-ছেলের সাক্ষাতের ব্যবস্থা করার ইচ্ছা মনে ছিল বলে ২। ‘এ জীবন নিশার স্বপন’—এখানে ‘স্বপন’ বলতে বুঝিয়েছেন, রাতের স্বপ্নের মতোই— ক. কাঙ্ক্ষিত খ. ভয়ংকর গ. মধুময় ঘ. মিথ্যা-মায়াময় উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও : যৌতুক না পেয়ে পুত্রবধূ মালিহার ওপর শাশুড়ির অত্যাচারের মাত্রা বেড়ে যায়। মানসিক চাপে পড়ে পুত্রবধূ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। ৩। উদ্দীপকের মূল বক্তব্য অনুযায়ী ‘দেনা-পাওনা’ গল্পের শাশুড়ির মানসিকতা কেমন? (ক) বউয়ের প্রতি স্নেহাদর (খ) বউয়ের প্রতি যত্নহীন (গ) বউয়ের প্রতি যত্নশীল (ঘ) বউয়ের প্রতি কর্তব্যপরায়ণ ৪। গল্পে উদ্দীপকটির ভাব-প্রকাশক বাক্য বা বাক্যগুলো হলো— i) নবাবের বাড়ির মেয়ে কি না ii) ওর সমস্ত ন্যাকামি iii) গরিবের অন্ন ওর মুখে রোচে না নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৫। কোল বালকটি লেখকের কাছে হাত পেতেছিল কেন? (ক) লেখকের হাত থেকে পয়সা নেবে বলে (খ) লেখক হাতের ইশারা করে তাকে ডাকছিলেন বলে (গ) অন্যের দেখাদেখি (ঘ) নিছক খেয়ালে উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও : মা-বাবা মারা যাওয়ার পর সুমন বৈমাত্রেয় বোনের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তাকে ওই বাড়ির কেউ সহজভাবে গ্রহণ করেনি। তাকে সংসারের বাড়তি ঝামেলা মনে করে সবাই। তাকে দিয়ে কাজের লোকের মতো সংসারের কাজ করিয়ে নিলেও কারণে-অকারণে প্রতিনিয়ত দুর্ব্যবহার করা হয়। সুমন নীরবে এসব সহ্য করে। ৬। যে বিচারে কেষ্ট ও মমতাদি একসূত্রে গাঁথা— i) দারিদ্র্য ii) অসহায়ত্ব iii) নিরাশ্রয় নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৭। একসূত্রে গাঁথা সত্ত্বেও মমতাদি ব্যতিক্রম। কারণ তিনি— (ক) পরিশ্রমী (খ) এতিম নন (গ) সময়নিষ্ঠ (ঘ) সাদরে গৃহীত উদ্দীপকটি পড়ে ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও : প্রাচীন যুগে সাহিত্যের বৃহত্তম মাধ্যম ছিল মহাকাব্য। বিস্তীর্ণ পরিসরে দীর্ঘ ঘটনা বর্ণিত হতো মহাকাব্যের মাধ্যমে। আধুনিককালে মহাকাব্যের এ জায়গাটিকে দখল করে নিয়েছে উপন্যাস। ৮। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধের আলোকে মহাকাব্য ও উপন্যাসের সাদৃশ্য কোথায়? (ক) যুদ্ধবিগ্রহের বর্ণনায় (খ) সংলাপের বহুলতায় (গ) দীর্ঘ ঘটনার সন্নিবেশে (ঘ) তত্ত্ব ও উপদেশ সংবলিত ৯। মানুষের অন্ন-বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে কোন দিকে লক্ষ রেখে? (ক) চিন্তার স্বাধীনতা (খ) বুদ্ধির স্বাধীনতা (গ) অর্থনৈতিক মুক্তি (ঘ) আত্মিক মুক্তি ১০। ‘নিমগাছ’ গল্পটির নিমগাছ বর্তমান প্রেক্ষাপটে— (ক) সংসারের সর্বংসহা নারী (খ) আদর্শ বাঙালি নারী (গ) শ্রেষ্ঠ ঔষধি বৃক্ষ (ঘ) প্রতিবাদী নারী কুচ্ছিত, ছেরাদ্দ, পেন্নাম—এসব শব্দের মূল ছিল সংস্কৃত। কিন্তু লোকমুখে উচ্চারণে শব্দগুলো বিকৃত হয়ে অমার্জিত রূপ লাভ করেছে— ১১। উদ্ধৃত শব্দগুলোকে অমার্জিত বলার কারণ— i) এগুলো অবিকশিত ii) মার্জিত পরিবেশে ব্যবহার অনুপযোগী iii) নিচু শ্রেণির মানুষ এগুলো ব্যবহার করে নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১২। ‘গল্প করা এ বয়সের রোগ’—এখানে বৃদ্ধের কোন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? (ক) বদ-অভ্যাস (খ) বাচালতা (গ) সুন্দর-অভ্যাস (ঘ) পাণ্ডিত্য ১৩। স্বাধীনতা কিভাবে আসবে? i) ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে ii) নতুন নিশান উড়িয়ে iii) দামামা বাজিয়ে দিগ্বিদিক নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ১৪। ‘অতীত সুখের দিন, পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর’—এখানে মানবজীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? (ক) সুখ স্থায়ী নয় (খ) জীবনে দুঃখ আসা স্বাভাবিক (গ) সুখ ও দুঃখ সমার্থক (ঘ) দুশ্চিন্তা করা ভালো নয় ১৫। ‘সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। ’—কবি কেন এ কথা বলেছেন? (ক) ধর্মচর্চা ধনী-গরিব সবাই যাতে করতে পারে (খ) মোল্লা-পুরোহিতকে উচিত শিক্ষা দেওয়ার জন্য (গ) মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য (ঘ) নিরন্ন-অসহায় মানুষকে অন্ন দান করার জন্য ১৬। ‘আজিকার রোদ ঘুমিয়ে পড়িছে ঘোলাটে মেঘের আড়ে, কেয়া-বন-পথে স্বপন বুনিছে ছলছল জলধারে’—এ বক্তব্যের বিপরীত ভাব নিচের কোন চরণে রয়েছে? (ক) বৃষ্টি এলো—বহু প্রতীক্ষিত বৃষ্টি (খ) বৃষ্টি এলো পুবের হাওয়ায় (গ) বর্ষণমুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় (ঘ) রৌদ্র-দগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় ১৭। ‘তথাস্তু বলিয়া দেবী দিলো বরদান। দুধে-ভাতে থাকিবেক তোমার সন্তান। ’ এখানে ‘দুধ-ভাত’ কিসের প্রতীক? (ক) সুখ (খ) স্বচ্ছলতা (গ) বিলাসিতা (ঘ) ভোগবাদ ১৮। ‘প্রাণ’ কবিতায় কবি কোথায় ‘অমর আলয়’ রচনা করতে চেয়েছেন? (ক) স্বর্গে (খ) পৃথিবীতে (গ) পুষ্পিত কাননে (ঘ) মানুষের মধ্যে ১৯। ‘উত্তর দিতে দুখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা’—কেন? (ক) নিজের অক্ষমতার জন্য (খ) সব প্রশ্নের উত্তর তার জানা ছিল না বলে (গ) ছেলের অবান্তর প্রশ্নের উত্তর দিতে বিরক্তি বোধ করছিলেন বলে (ঘ) ক্রমাগত মিথ্যা বলছিলেন বলে ২০। আহসান হাবীব রচিত কিশোর পাঠ্য উপন্যাস কোনটি? (ক) জোছনা রাতের গল্প (খ) রানি খালের সাঁকো (গ) ছুটির দিন দুপুরে (ঘ) আশায় বসতি ২১। ‘এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির-বেদি থেকে’—এর আগের চরণটি হলো— (ক) এসেছি বাঙালি বরেন্দ্রভুমে সোনামসজিদ থেকে, (খ) এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে (গ) এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে (ঘ) এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে ২২। ‘বিভোল’ শব্দের অর্থ কী? (ক) বিবশ (খ) নিভৃত (গ) কলরব (ঘ) উন্মাদনা ২৩। ‘একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ’—কিসের? (ক) সভ্যতার (খ) প্রকৃতির (গ) ইতিহাসের (ঘ) মানুষের ২৪। বৈঠায়-লাঙলে কবির হাতের স্পর্শ কেমন? (ক) সুস্পষ্ট (খ) কঠিন (গ) আলতো (ঘ) গভীর ২৫। মুরিদের কাছে বহিপীর কী পান? i) সম্মান ii) আদর-যত্ন iii) অর্থ-সম্পদ নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ২৬। ‘বহিপীর’ নাটকে বর্ণিত ঝড় হয়েছিল কখন? (ক) সকালে (খ) বিকেলে (গ) সন্ধ্যায় (ঘ) শেষ রাতে ২৭। ‘তুই কিন্তু আর কাকতাড়ুয়া খেলা খেলিস না’—কে বলেছে? (ক) রানি (খ) ফুলকলি (গ) কুন্তি (ঘ) মধু ২৮। কে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতীক চরিত্র? (ক) বহিপীর (খ) হাতেম আলী (গ) খোদেজা (ঘ) হাশেম আলী ২৯। আলীর মতে, বুধার খাদ্যগুলো হলো— i) রোদ খেলে পেট ভরে ii) জোছনা খেলে মন ভরে iii) বৃষ্টির পানি খেলে বুক ভরে নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii ৩০। জমিদার গিন্নি খোদেজার মধ্যে কী প্রকাশ পেয়েছে? i) কুসংস্কারাচ্ছন্নতা ii) ধর্মভীরুতা iii) বাঙালি মায়ের চিরায়ত রূপ নিচের কোনটি সঠিক? (ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii দ্বিতীয় পত্র (অনুচ্ছেদ) স্বাধীনতা দিবস বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম বিশ্বের স্বাধীনতা অর্জনের ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা। কোনো জাতিকেই জন্মভূমির জন্য এমনভাবে আত্মত্যাগ করতে হয়নি। তাই স্বাধীনতার ইতিহাসে বাঙালি জাতি এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। সেই সূচনা শুধু বাংলাদেশের মানুষেরই নয়, বিশ্বের প্রতিটি স্বাধীনতাকামী মানুষের জন্যই এক অভিনব প্রেরণার উৎস। বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কিন্তু এই স্বাধীনতা ঘোষণার আগের ইতিহাস অনেক বিস্তৃত। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই মূলত স্বাধীনতা অন্দোলনের বীজ বপন করা হয়। রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে রোধ করার জন্য গঠিত হয় ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’। ১৯৫২ সালে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ আন্দোলন তীব্র হয়ে ওঠে। এ আন্দোলন স্তিমিত করার জন্য গুলি চালানো হয়। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকতসহ অনেকে। ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি ও যুক্তফ্রন্টের অভূতপূূর্ব বিজয় লাভ পাকিস্তানি শাসকগোষ্ঠীর ক্ষমতার ভিতকে নড়বড়ে করে দেয়। ১৯৬৫ সালে মৌলিক গণতন্ত্রের নামে আইয়ুব খান এক প্রহসনের নির্বাচন দিয়ে এ দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করে। তখন থেকেই স্বাধিকার আদায়ের আন্দোলন তীব্র হয়ে ওঠে। বাঙালির স্বাধিকার আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা দাবি উত্থাপিত হয়। ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা সাজিয়ে শেখ মুজিবুর রহমানকে কারাগারে আটক করা হয়। কিন্তু ১৯৬৯ সালে গণ-আন্দোলনের মুখে শেখ মুজিবুর রহমানসহ অন্য রাজনৈতিক নেতাদের ছেড়ে দিতে বাধ্য হয়। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরের নামে টালবাহানা শুরু করে। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ‘এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ বলে জাতিকে মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। সারা বাংলায় শুরু হয় তুমুল আন্দোলন। পঁচিশে মার্চ রাতের অন্ধকারে হানাদার বাহিনী ঢাকা শহরে অতর্কিত আক্রমণ চালায় এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারের আগে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যান, আহ্বান জানান বাঙালি সন্তানদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। পঁচিশে মার্চ ১৯৭১-এ বাঙালির জাতীয় জীবনে যে সংকট নেমে এসেছিল, সেদিনই তারা প্রথমবারের মতো নিজেদের শক্তি সম্পর্কে সচেতন হয়। সেই থেকে বাঙালি স্বাধীনতা অর্জনে যে বদ্ধপরিকর হয়েছিল, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে তা চূড়ান্ত রূপ লাভ করে। তাই এ দিবসটি আমাদের আত্মপরিচয়ের গৌরবে উজ্জ্বল, ত্যাগে ও বেদনায় মহীয়ান। প্রতিবছর এ দিন পালন করতে গিয়ে আমাদের কর্তব্য হয়ে ওঠে—জাতীয় জীবনে আমাদের অর্জন কতটুকু আর বিশ্বসভায় আমাদের অবস্থান কোথায়, সেসব মিলিয়ে দেখা। উত্তর : ১. ক ২. ঘ ৩. খ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. গ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. খ ১৮. ঘ ১৯. ক ২০. খ ২১. গ ২২. ক ২৩. ক ২৪. ঘ ২৫. ঘ ২৬. গ ২৭. ক ২৮. ঘ ২৯. ঘ ৩০. ঘ
এইচএসসি প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পূর্ববর্তী

এইচএসসি প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

শাবিতে ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কনস্টেবল প্রত্যাহার পরবর্তী

শাবিতে ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় কনস্টেবল প্রত্যাহার

কমেন্ট