এইচএসসি : সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

এইচএসসি : সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

1462481589_90 ১। নারগিস, মহাসেন—এগুলো কিসের নাম? ক. বন্যা খ. ঘূর্ণিঝড় গ. ভূমিকম্প ঘ. জলোচ্ছ্বাস ২। বার্ধক্য শব্দের বাংলা কী? ক. Old খ. Child গ. Age ঘ. Ageing ৩। বাংলাদেশে যৌতুক নিরোধ আইন প্রণীত হয়— ক. ১৯৮০ সালে খ. ১৯৮৫ সালে গ. ১৯৯০ সালে ঘ. ১৯৯৫ সালে ৪। বন্যেরা বনে সুন্দর, নারীরা গৃহকোণে—এ ধারণা সমাজের কোন দিকটিকে তুলে ধরছে? ক. কর্মজীবী নারীর সমস্যা খ. সামাজিক সমস্যা গ. যৌন-নিপীড়ন ঘ. জেন্ডারবৈষম্য ৫। শ্রমবস্তু ও শ্রমকৌশল মিলে কী হয়? ক. উৎপাদনের উপকরণ খ. উৎপাদিত পণ্য গ. উৎপাদন সম্পর্ক ঘ. শোষণের কৌশল নিচের অনুচ্ছেদটি পড়ে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও : হালিমা খাতুন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়ে এলাকার নারীদের উন্নয়নে মনোনিবেশ করেন। যার ফলে তাঁর এলাকার নারীরা আজ অনেকাংশে স্বাবলম্বী। ৬। হালিমা খাতুনের নির্বাচিত হওয়ার পেছনে কোন উপাদানটি চিহ্নিত করা যায়? ক. বৃহৎ জ্ঞাতিগোষ্ঠী খ. জেন্ডার সমতা গ. ভূমির মালিকানা ঘ. শিক্ষার মর্যাদা ৭। হালিমা খাতুনের নির্বাচিত হওয়ার সুদূরপ্রসারী ফলাফল হিসেবে কোন বক্তব্যটি অধিক যৌক্তিক ক. সমাজের লিঙ্গবৈষম্য বিলুপ্ত হবে খ. পৃথক শ্রেণিশক্তি হিসেবে নারীর উত্থান ঘটবে গ. নারীর ক্ষমতায়নের পথ সুগম হবে ঘ. পরিবারে নারীর মর্যাদা বাড়বে ৮। দোস্ত, মিতা, সই কী ধরনের জ্ঞাতি সম্পর্ক? ক. বৈবাহিক বন্ধন খ. পাতানো গ. প্রথাগত বন্ধন ঘ. জৈবিক বন্ধন ৯। Polygamy অর্থ— ক. একবিবাহ খ. বহু স্ত্রী বিবাহ গ. বিধবা বিবাহ ঘ. দেবর বিবাহ ১০। কোনটি বাংলার মুক্তির সনদ? ক. ছয় দফা খ. ফকির বিদ্রোহ গ. এগারো দফা ঘ. একুশ দফা ১১। Elements of Sociology বইয়ের লেখক কে? ক. ডুর্খেইম খ. অগাস্ট কোঁত গ. Marks ঘ. ব্লেকমার উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. খ ৯. ক ১০. ক ১১. ক।
এসএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র পূর্ববর্তী

এসএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

এইচএসসি প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র পরবর্তী

এইচএসসি প্রস্তুতি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র

কমেন্ট