
১। কর্ণফুলী নদীর প্রধান উপনদী—
i. রাঙখিয়াং
ii. কাসালং
iii. বাউলাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২। মারুফ বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিলেন। বাংলাদেশ সরকারের ব্যয়ের কোন খাত থেকে তিনি বেতন ও পেনশন পাবেন?
ক. প্রতিরক্ষা
খ. সামরিক
গ. জনপ্রশাসন
ঘ. সরকারি আয়-ব্যয়
৩। কোন পদ্ধতিতে ব্যাংক মুনাফা আয় করে?
ক. ঋণগ্রহীতার প্রদেয় সুদ > সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
খ. ঋণগ্রহীতার প্রদেয় সুদ < সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
গ. ঋণগ্রহীতার প্রদেয় সুদ = সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
ঘ. ঋণগ্রহীতার প্রদেয় সুদ + সঞ্চয়কারীর প্রাপ্ত সুদ
৪। কোনটি সামাজিক পরিবর্তনের সূচনা করে?
ক. শিক্ষা
খ. সংস্কৃতি
গ. প্রযুক্তি
ঘ. শিল্পায়ন
৫। বাংলাদেশ শিপিং করপোরেশন কবে প্রতিষ্ঠা করা হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৬ সালে
ঘ. ১৯৭৮ সালে
৬। শিক্ষা নারীকে যোগ্য করেছে—
i. ঘরের কাজে
ii. বাইরের কাজে
iii. চাকরির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৭। মধুপুর ও ভাওয়ালের সোপানভূমির বৈশিষ্ট্য—
i. সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ৩০ মিটার
ii. মাটির রং লালচে
iii. মাটির রং ধূসর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর : ১. ক ২. ক ৩. ক ৪. ক ৫. ক ৬. খ ৭. ঘ।
কমেন্ট