
১। আধুনিক হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়—
(ক) ১৫৯৪ সালে (খ) ১৪৯৪ সালে
(গ) ১৫৯৮ সালে (ঘ) ১৪৯৮ সালে
২।
আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি—
(ক) সুবিধা (খ) অসুবিধা
(গ) উদ্দেশ্য (ঘ) প্রয়োজনীয়তা
৩। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো—
(i) আর্থিক ফলাফল নির্ণয়
(ii) আর্থিক অবস্থা নির্ণয়
(iii) ব্যয় নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
৪। রেওয়ামিলে ৮% ঋণ (৩০/০৬/১২) ২০,০০০ টাকা। আর্থিক বিবরণী করতে হবে ৩১ মার্চ ২০১৪। এখানে ঋণের সুদ হিসাবভুক্ত করতে হবে কত?
(ক) ১,৬০০ (খ) ১,২০০
(গ) ৮০০ (ঘ) ২,৮০০
৫। প্রাপ্য নোট লেখা হয়
(ক) নগদে বিক্রয় হলে
(খ) চেকে বিক্রয় হলে
(গ) ধারে বিক্রয় হলে
(ঘ) ডেবিট কার্ডের মাধ্যমে বিক্রয় হলে
৬। ৫০০ টাকা চলতি দায়ের বিপক্ষে কত টাকার চলতি সম্পত্তি থাকা বাঞ্ছনীয়?
(ক) ৫০০ টাকা (খ) ১,০০০ টাকা
(গ) ১,৫০০ টাকা (ঘ) ২,০০০ টাকা
৭। লেনদেনের মৌলিক বৈশিষ্ট্য নয় কোনটি?
(ক) দৃশ্যমানতা
(খ) দুটি পক্ষ
(গ) টাকায় পরিমাপযোগ্য
(ঘ) আর্থিক অবস্থার পরিবর্তন
৮। লাল কালি ব্যবহার করা হয়—
(i) চালানে (ii) ডেবিট নোটে
(iii) ক্রেডিট নোটে
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) ii, iii (ঘ) i, iii
৯। সম্ভাব্য অনাদায়ী পাওনা কোন নীতি অনুযায়ী আর্থিক বিবরণীতে দেনাদার থেকে বাদ দেওয়া হয়?
(ক) রক্ষণশীলতার নীতি
(খ) সামঞ্জস্যতার নীতি
(গ) বকেয়া ধারণা
(ঘ) ব্যবসায়িক স্বত্বা নীতি
১০। পারিবারিক আয়-ব্যয়ের অর্থনৈতিক পরিকল্পনাকে কী বলে?
(ক) পারিবারিক হিসাব
(খ) পারিবারিক তহবিল
(গ) পারিবারিক বাজেট
(ঘ) পারিবারিক সচ্ছলতা
উদ্দীপকটি পড়ে ১১-১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আবু আলী তাঁর কারবারের জন্য ৬০,০০০ টাকার আসবাবপত্র কিনে আনেন এবং আসবাবপত্রগুলো আনার জন্য ৪,০০০ টাকা পরিবহন বাবদ খরচ করেন। কিছুদিন পর তিনি তাঁর ওই আসবাবপত্রগুলো পছন্দ না হওয়ায় তাঁর বন্ধুর নিকট ৫০,০০০ টাকায় বিক্রি করেন।
১১। আবু আলীর মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত?
(ক) ৬০,০০০ (খ) ৬৪,০০০
(গ) ৫৬,০০০ (ঘ) ৫০,০০০
১২। আবু আলীর মূলধন জাতীয় ক্ষতির পরিমাণ কত?
(ক) ৪,০০০ (খ) ৬,০০০
(গ) ১০,০০০ (ঘ) ১৪,০০০
১৩। আসবাবপত্র আনার পরিবহন খরচ একটি—
(i) মুনাফাজাতীয় ব্যয়
(ii) মূলধনজাতীয় ব্যয়
(iii) মূলধনজাতীয় লেনদেন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
১৪। অফিস সাপ্লাইজ হিসাব বলতে আমরা বুঝি—
(ক) মনিহারি ক্রয়
(খ) ক্যালকুলেটর ক্রয়
(গ) যন্ত্রপাতি ক্রয়
(ঘ) ফটোকপি মেশিন ক্রয়
১৫। ব্যাংকঋণ কী?
(ক) চলতি সম্পদ (খ) স্থায়ী সম্পদ
(গ) চলতি দায় (ঘ) দীর্ঘমেয়াদি দায়
১৬। চার ঘরা খতিয়ানে টাকার ঘর কয়টি থাকে?
(ক) ১টি (খ) ২টি
(গ) ৩টি (ঘ) ৪টি
১৭। আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার?
(ক) ৫ প্রকার (খ) ৪ প্রকার
(গ) ৩ প্রকার (ঘ) ২ প্রকার
১৮। কোনটি অন্য তিনটি থেকে আলাদা?
(ক) বেতন (খ) বিক্রয়
(গ) ক্রয় (ঘ) বিজ্ঞাপন
১৯। ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে—
(i) উত্তোলন হিসাব ডেবিট হবে
(ii) ক্রয় হিসাব ক্রেডিট হবে
(iii) নগদান হিসাব ক্রেডিট হবে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২০-২১ নম্বর প্রশ্নের উত্তর দাও :
লায়লা ফ্যাশন ১,০০০টি পোশাক তৈরির জন্য ৫০,০০০ টাকার কাপড় ক্রয় করে এবং ওই কাপড় আনার জন্য ৩,০০০ টাকা পরিবহন ভাড়া প্রদান করে। পোশাক তৈরি করার জন্য ২,০০০ টাকা কারখানা ভাড়া এবং মজুরি বাবদ ৭,০০০ টাকা খরচ করে।
২০। ওই পোশাক তৈরির মুখ্য ব্যয় কত?
(ক) ৫০,০০০ টাকা
(খ) ৫৩,০০০ টাকা
(গ) ৫৫,০০০ টাকা
(ঘ) ৬০,০০০ টাকা
২১। প্রতিটি পোশাকের উৎপাদন ব্যয় কত?
(ক) ৫০ টাকা (খ) ৫৩ টাকা
(গ) ৬২ টাকা (ঘ) ৬০ টাকা
২২। কোনটি জমা-খরচের বই?
(ক) প্রাপ্তি প্রদান হিসাব
(খ) আয়-ব্যয় হিসাব
(গ) আর্থিক বিবরণী
(ঘ) সংক্ষিপ্তসার
২৩। খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে—
(i) সম্পদ (ii) দায় (iii) আয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii (খ) i, iii
(গ) ii, iii (ঘ) i, ii ও iii
২৪। পারিবারিক আয়ের কত শতাংশ খাদ্য খাতে ব্যয় করা হয়?
(ক) ১৫% - ২০% (খ) ২০% - ২৫%
(গ) ২৫% - ৩০% (ঘ) ২০% - ৩০%
২৫। বি/ডি বলতে কী বুঝায়?
(ক) পেছন থেকে আনীত
(খ) অপর পৃষ্ঠা থেকে আনীত
(গ) সম্মুখে নীত
(ঘ) ওপর থেকে আনীত
২৬। ব্যবসায়ের চালিকাশক্তি কোনটি?
(ক) হিসাব (খ) জাবেদা
(গ) খতিয়ান (ঘ) নগদ অর্থ
২৭। বাট্টা পাওয়া যায় কার নিকট থেকে?
(ক) সরকার (খ) পাওনাদার
(গ) দেনাদার (ঘ) ব্যাংক
নিচের উদ্দীপকের ভিত্তিতে ২৮-২৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :
আবুল কাশেম তাঁর ব্যবসায়ের জন্য ১,০০০ টাকার পণ্য ক্রয় করে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করেছেন ১০০ টাকা। এ ক্ষেত্রে তিনি ক্রয় হিসাবে ৯০০ টাকা কম লিখেছেন।
২৮। আবুল কাশেমের ভুলের প্রকৃতি কিরূপ?
(ক) বে-দাখিলার ভুল
(খ) লেখার ভুল
(গ) বাদ পড়ার ভুল
(ঘ) নীতিগত ভুল
২৯। আবুল কাশেমের ক্রয় হিসাবে কম লেখায় রেওয়ামিলে কী প্রভাব পড়বে?
(ক) ডেবিট ব্যালেন্স বেশি হবে
(খ) ক্রেডিট ব্যালেন্স বেশি হবে
(গ) অনিশ্চিত হিসাব হবে
(ঘ) রেওয়ামিল মিলে যাবে
৩০। কোনটি রেওয়ামিলে ডেবিট হবে?
(ক) সঞ্চিতি হিসাব
(খ) উপভাড়া হিসাব
(গ) পাওনা বাট্টা সঞ্চিতি
(ঘ) প্রদত্ত ঋণের সুদ
উত্তর : ১. খ ২. ঘ ৩. ক ৪. ক ৫. গ ৬. খ ৭. ক ৮. খ ৯. ক ১০. গ ১১. খ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ঘ ১৭. ক ১৮. খ ১৯. ক ২০. ঘ ২১. গ ২২. ক ২৩. গ ২৪. খ ২৫. ঘ ২৬. ঘ ২৭. খ ২৮. খ ২৯. ঘ ৩০. গ।
কমেন্ট