এসএসসি মডেল টেস্ট : ব্যবসায় উদ্যোগ

এসএসসি মডেল টেস্ট : ব্যবসায় উদ্যোগ

024542ssc_student_kalerkantho_pic ১। অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নিচের কোনটি প্রয়োজন? ক. ঝুঁকি গ্রহণ খ. সীমিত সম্পদ পরিকল্পনা গ. প্রশিক্ষণ ঘ. পুঁজি সরবরাহ ২। ‘সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ’ কোন শিল্পের অন্তর্গত? ক. উৎপাদন খ. সেবা গ. প্রজনন ঘ. নিষ্কাশন ৩। বাণিজ্য কোন ধরনের বাধা দূর করে? i. রূপগত ii. স্বত্বগত iii. তথ্যগত নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৪। পুঁজিবাদী সমাজের দ্বারা সৃষ্ট বৈষম্য দূরীভূত হয় কিসের মাধ্যমে? ক. অংশীদারি ব্যবসায় খ. যৌথ মূলধনী ব্যবসায় গ. সমবায় সমিতি ঘ. রাষ্ট্রীয় ব্যবসায় ৫। ফ্রাঞ্চাইজিংয়ের মাধ্যমে ব্যবসায় শুরু করার সুবিধাগুলো হলো : i. কর্মচারীদের প্রশিক্ষণের ব্যবস্থা ii. বেশি পরিমাণ বিনিয়োগ iii. বাজারজাতকরণ সুবিধা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i, ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৬। ব্যবস্থাপনার কোন কাজটিকে নেতৃত্বের সঙ্গে তুলনা করা যায়? ক. নিয়ন্ত্রণ খ. সমন্বয় সাধন গ. কর্মী সংস্থান ঘ. নির্দেশনাদান ৭। কোন ধরনের নেতৃত্বে নেতা-কর্মীদের নিকট জবাবদিহি করেন? ক. গণতান্ত্রিক খ. আমলাতান্ত্রিক গ. স্বৈরতান্ত্রিক ঘ. মুক্ত ৮। কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য নিবন্ধকের নিকট জমা দিতে হয়— i. বিবরণপত্র ii. নিবন্ধনপত্র iii. ন্যূনতম চাঁদা গ্রহণের ঘোষণাপত্র নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও : ফল বিক্রেতা মি. মামুন তাঁর দোকানের ফলগুলোকে এমনভাবে সাজান, যাতে ক্রেতারা সহজেই আকৃষ্ট হয়। ৯। উদ্দীপকে ক্রেতাকে আকৃষ্ট করার জন্য মি. মামুন কোন কৌশল ব্যবহার করেন? ক. প্রমিতকরণ খ. বিজ্ঞাপন গ. পর্যায়িতকরণ ঘ. দোকান সজ্জাকরণ ১০। অংশীদারি ব্যবসায়ের চুক্তি হতে পারে— i. লিখিত ii. মৌখিক iii. নিবন্ধিত নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii ১২। নিচের কোনটি আইনগত পরিবেশের উপাদান? ক. ভোক্তা আইন খ. আইনশৃঙ্খলা গ. সরকারি নীতিমালা ঘ. আন্তর্জাতিক সম্পর্ক নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব কাদির একজন চাকরিজীবী। ছুটিতে গ্রামের বাড়ি বেড়ানো শেষে ঢাকায় ফেরার সময় সবজি ক্ষেত দেখে মুগ্ধ হন। পছন্দ হওয়ায় তিনি কৃষকের নিকট থেকে ১৫ কেজি সবজি ক্রয় করেন। ১২। উদ্দীপকে বর্ণিত বণ্টন প্রণালিতে অনুপস্থিত পক্ষ হলো— i. উৎপাদক ii. খুচরা ব্যবসায়ী iii. পাইকার নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৩। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে কী ঘটে? ক. উৎপাদনকারী লাভবান হন খ. বণ্টন প্রণালি দীর্ঘ হয় গ. মধ্যস্থ ব্যবসায়ী লাভবান হন ঘ. ক্রেতার ক্রয়মূল্য বৃদ্ধি পায় ১৪। ব্যবসায় প্রকল্প প্রণয়নের শেষ ধাপ কোনটি? ক. ধারণা মূল্যায়ন খ. প্রতিবেদন প্রণয়ন গ. প্রকল্প নির্বাচন ঘ. প্রকল্প ধারণা চিহ্নিতকরণ ১৫। নিচের কোনটি মাইক্রোস্ক্রিনিংয়ের বাণিজ্যিক দিকের অন্তর্গত? ক. বিক্রয় মূল্য খ. ব্যয় নিরূপণ গ. অর্থায়নের উপায় ঘ. বাজার জরিপ ১৬। নতুন প্রকল্প ধারণার উৎসগুলো হলো— i. গবেষণামূলক প্রতিবেদন ii. বেসরকারি প্রকাশনা iii. নিজের কল্পনা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ১৭। ‘নাভানা’ স্পোর্টস লিমিটেডের প্রতিষ্ঠাতা কে? ক. স্যামসন এইচ চৌধুরী খ. জহুরুল ইসলাম গ. লুত্ফা সানজিদা ঘ. আবুল কালাম আজাদ নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও : কিশোরগঞ্জে পারিবারিক জমি থাকা সত্ত্বেও জনাব জাকির আহমেদ শ্রীমঙ্গলে পাহাড়ি জমি লিজ নিয়ে ভালো মানের আনারস চাষ করেন। এ কাজে তাঁর তিন ভাই এবং ১৭ জন কর্মী সাহায্য করেন। ব্যবসায়ে সফলতা পাওয়ায় ২০১২ সালের অর্জিত সমুদয় মুনাফা দিয়ে তিনি নিজ নামে আরো ৫ একর জমি লিজ নেন। ১৮। উদ্দীপকে বর্ণিত জনাব জাকির আহমেদের ব্যবসায়টি কোন ধরনের? ক. অংশীদারি খ. সমবায় সমিতি গ. একমালিকানা ঘ. যৌথমূলধনী কম্পানি ১৯। কোন পরিবেশ বিবেচনায় জনাব জাকির আহমেদ শ্রীমঙ্গলে আনারস চাষে উদ্বুদ্ধ হলেন? ক. সামাজিক খ. প্রাকৃতিক গ. অর্থনৈতিক ঘ. আইনগত ২০। নিচের কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়? ক. নির্দেশনা দান খ. কর্মী সংস্থান গ. নিয়ন্ত্রণ ঘ. প্রেষণা ২১। শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কোন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়? ক. বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র খ. বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড গ. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ঘ. মাইডাস ২২। নিচের কোনটি উদ্দীপনামূলক সহায়তার অন্তর্ভুক্ত? ক. কর অবকাশ খ. ব্যবসায় সম্প্রসারণ গ. শিল্পপ্রতিষ্ঠানের নিবন্ধীকরণ ঘ. কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ ২৩। প্রশিক্ষণ প্রদানের ফলে— i. সম্পদের সদ্ব্যবহার সম্ভব হয় ii. অপচয় বৃদ্ধি পায় iii. দুর্ঘটনা হ্রাস পায় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ২৪। বর্তমানে বাংলাদেশে কত সালের বীমা আইন চালু আছে? ক. ১৯৩৮ খ. ১৯৯৭ গ. ২০০৬ ঘ. ২০১০ ২৫। নিচের কোনটি দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক? ক. ক্ষুদ্র ও কুটির শিল্প খ. কুটির শিল্প গ. বৃহৎ শিল্প ঘ. মাঝারি শিল্প নিচের উদ্দীপকটি পড়ে ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব জুয়েল চৌধুরী সমুদ্রপথে প্রসাধনসামগ্রী আমদানি করে দেশের সর্বত্র খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। ২৬। উদ্দীপকে জনাব জুয়েল চৌধুরীর পণ্য আমদানির ক্ষেত্রে কোন ধরনের বীমা করা যুক্তিযুক্ত? ক. জীবন বীমা খ. নৌ বীমা গ. অগ্নি বীমা ঘ. দায় বীমা ২৭। নিচের কোন প্রতিষ্ঠানটির একত্রীকরণের ফলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়? i. বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা ii. বেসিক ব্যাংক লিমিটেড iii. বাংলাদেশ শিল্প ব্যাংক নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ২৮। নৈতিকতা শব্দটি গ্রিক কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে? ক. ইথস খ. ইথিকা গ. এটিকেট ঘ. ইথাস ২৯। গুদামজাতকরণ নিম্নের কোন দুটির মধ্যে সমতা রক্ষা করে? ক. জোগান ও দাম খ. উৎপাদন ও জোগান গ. চাহিদা ও দাম ঘ. চাহিদা ও জোগান ৩০। ব্যবসায় উদ্যোগের ফলাফল হলো— i. পণ্য ii. ব্যবসায় প্রতিষ্ঠান iii. প্রশিক্ষণ নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৩১। পরিবেশদূষণ থেকে এলাকাকে রক্ষা করা এটি কোন ধরনের দায়বদ্ধতা? ক. রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা খ. শ্রমিক-কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা গ. ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা ঘ. সমাজের প্রতি দায়বদ্ধতা ৩২। কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম কাজ কোনটি? ক. কর্মী নির্বাচন খ. কর্মী নিয়োগ গ. প্রশিক্ষণ ঘ. কর্মী সংগ্রহ ৩৩। পাবলিক লিমিটেড কম্পানির গঠনের জন্য প্রস্তুত করতে হয়— i. পরিমেল নিয়মাবলি ii. নিবন্ধনপত্র iii. স্মারকলিপি নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৩৪। পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেন কে? ক. ড. আক্তার হামিদ খান খ. জহুরুল ইসলাম গ. স্যামসন এইচ চৌধুরী ঘ. আবুল কালাম আজদ ৩৫। রাষ্ট্রীয় ব্যবসায়ে মূলধন সরবরাহ করেন কে? i. জনগণ ii. সরকার iii. বিশ্বব্যাংক নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব আবিদ, সাবিদ ও তাঁদের পাঁচজন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে দেশ এন্টারপ্রাইজ নামের একটি ফার্ম প্রতিষ্ঠা করেন। সম্প্রতি জনাব আবিদ সরকারি চাকরি পাওয়ায় ব্যবসা থেকে অবসর গ্রহণ করেন। ৩৬। উদ্দীপকে দেশ এন্টারপ্রাইজ কোন ধরনের ব্যবসায় সংগঠন? ক. সমবায় সমিতি খ. অংশীদারি ব্যবসায় গ. প্রাইভেট লিমিটেড কম্পানি ঘ. পাবলিক লিমিটেড কম্পানি ৩৭। উদ্দীপকে ‘দেশ এন্টারপ্রাইজের’ বিলোপ সাধন কিভাবে ঘটবে? ক. আদালতের আদেশ অনুসারে খ. বাধ্যতামূলকভাবে গ. সবাই একমত হলে ঘ. বিশেষ ঘটনা সাপেক্ষে ৩৮। উৎপাদনমুখী মাঝারি শিল্পের সর্বনিম্ন শ্রমিকসংখ্যা কত? ক. ২৫ জন খ. ৫০ জন গ. ১০০ জন ঘ. ২৫০ জন ৩৯। নিচের কোনটি তাঁত ও বস্ত্র শিল্পের অন্তর্গত? ক. মাদুর খ. সতরঞ্চি গ. শোপিস ঘ. ওয়ালম্যাট ৪০। আজাদ প্রডাক্টসের মালিক আবুল কালাম আজাদ কোন সাল থেকে ‘রত্নগর্ভা মা আওয়ার্ড’ প্রচলন করেন? ক. ১৯৯৭ খ. ২০০১ গ. ২০০৩ ঘ. ২০১০ উত্তর : ১. খ ২. ঘ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. খ ২৪. ঘ ২৫. খ ২৬. খ ২৭. খ ২৮. ক ২৯. ঘ ৩০. ক ৩১. ক ৩২. ঘ ৩৩. খ ৩৪. ক ৩৫. ক ৩৬. খ ৩৭. ঘ ৩৮. গ ৩৯. ঘ ৪০. গ।
এসএসসি প্রস্তুতি : রসায়ন পূর্ববর্তী

এসএসসি প্রস্তুতি : রসায়ন

এসএসসি মডেল টেস্ট: হিসাববিজ্ঞান পরবর্তী

এসএসসি মডেল টেস্ট: হিসাববিজ্ঞান

কমেন্ট