
১। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল?
ক. ৪.৬৪ কোটি
খ. ৫.৬৪ কোটি
গ. ৬.৬৪ কোটি
ঘ. ৫.৪৬ কোটি
২।
১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পায়?
ক. ১৬৭
খ. ১৬৯
গ. ২৮৮
ঘ. ৩১৩
৩। পাকিস্তানে ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে কোন দল একচ্ছত্র বিজয় লাভ করে?
ক. মুসলিম লীগ
খ. পিপলস পার্টি
গ. আওয়ামী লীগ
ঘ. কংগ্রেস
৪। জাতীয় পরিষদের অধিবেশন কখন বসার কথা ছিল?
ক. ১ মার্চ
খ. ২ মার্চ
গ. ৩ মার্চ
ঘ. ৭ মার্চ
৫। জাতীয় পরিষদের অধিবেশন কখন স্থগিত ঘোষণা করা হয়?
ক. ১ মার্চ
খ. ২ মার্চ
গ. ৩ মার্চ
ঘ. ৭ মার্চ
৬। ১৯৭১ সালের কখন শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ প্রদান করেন?
ক. ১ মার্চ
খ. ২ মার্চ
গ. ৩ মার্চ
ঘ. ৭ মার্চ
৭। পাকিস্তানি বাহিনী কখন অপারেশন সার্চলাইট শুরু করে?
ক. ৭ মার্চ
খ. ২২ মার্চ
গ. ২৩ মার্চ
ঘ. ২৫ মার্চ
৮। কখন মুজিবনগর সরকার গঠন করা হয়?
ক. ১০ এপ্রিল
খ. ২৫ মার্চ
গ. ১৭ মে
ঘ. ১৭ এপ্রিল
উত্তরগুলো মিলিয়ে নাও
১. খ ২. গ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. ঘ ৮. ক
কমেন্ট