ঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী শুক্রবার

ঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী শুক্রবার

154103DU_(2) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের হাজারো শিক্ষার্থী প্রতিবছরের মতো এবারও মিলিত হচ্ছেন তাদের সাবেক শিক্ষায়তনে। ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি (ইডাস) শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) তাদের ৩০তম পুনর্মিলনীর আয়োজন করেছে। আয়োজকরা আশা করছেন, ১৯৪০ এর দশক থেকে শুরু করে সর্বশেষ স্নাতক শেষ করা এই বিভাগের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান পরিণত হবে মিলন মেলায়। পুনর্মিলনীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বক্তৃতা ও স্মৃতিচারণ। এছাড়া টিএসসিতে থাকবে খাবারের আয়োজন। সাধারণ সদস্যরা প্রত্যেকে ৫০০ টাকা, যুগল ৮০০ টাকা এবং আজীবন সদস্যরা ৪০০ টাকা দিয়ে পুনর্মিলনীর জন‌্য নাম নিবন্ধন করতে পারবেন। সোসাইটির ওয়েবসাইটে (edas.sslwireless.com) অথবা শুক্রবার অনুষ্ঠানস্থলে নিবন্ধনের কাজটি সারা যাবে। ইংরেজি বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকেই। আর অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে ১৯৮৬ সালের ডিসেম্বরে। পরের বছর থেকে প্রতি জানুয়ারির শেষ শুক্রবার পুনর্মিলনীতে জড়ো হচ্ছেন তারা। এই হিসেবে ২০১৬ সালের ২৭ জানুয়ারি ৯৫ বছর পূর্ণ করেছে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের ইংরেজি বিভাগ। আর এবার ঠিক বিভাগ প্রতিষ্ঠান দিনটিতেই হচ্ছে অ্যালামনাই সোসাইটির ৩০তম পুনর্মিলনী। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতি বছর এ বিভাগের শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার দিয়ে থাকে অ্যালামনাই সোসাইটি। পুনর্মিলনীর অনুষ্ঠানেই সেই ঘোষণা আসে। গতবছরের মত এবারও পুনর্মিলনীর পরে ফেব্রুয়ারির কোনো এক ছুটির দিনে সাবেক শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের নিয়ে বুড়িগঙ্গায় নৌবিহারের পরিকল্পনা রয়েছে বলে আয়োজকদের একজন জানিয়েছেন।
এইচএসসি : বাংলা দ্বিতীয় পত্র পূর্ববর্তী

এইচএসসি : বাংলা দ্বিতীয় পত্র

কলেজ সরকারীকরণের দাবিতে ফুলবাড়ীয়ায় চলছে হরতাল পরবর্তী

কলেজ সরকারীকরণের দাবিতে ফুলবাড়ীয়ায় চলছে হরতাল

কমেন্ট