বিদ্যালয়ে আগুন : প্রধান সন্দেহভাজন রঞ্জু তিনদিনের রিমান্ডে

বিদ্যালয়ে আগুন : প্রধান সন্দেহভাজন রঞ্জু তিনদিনের রিমান্ডে

gaibandha20170131131602 গাইবান্ধা সদর উপজেলার কুন্দেরপাড়া গণ উন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় পোড়ানো মামলার প্রধান সন্দেহভাজন রঞ্জু মিয়ার (৩২) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ এ আদেশ দেন। রঞ্জু মিয়া গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া (পারদিয়ারা) গ্রামের মজিবর রহমানের ছেলে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, বিদ্যালয় পোড়ানো মামলায় প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার রঞ্জুকে দুপুরে আদালতের হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে রোববার বিকেলে নিজ বাড়ি থেকে রঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গভীর রাতে গণ উন্নয়ন একাডেমি মাধ্যমিক বিদ্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
দেশসেরা প্রাথমিক শিক্ষক পাবনার শফিকুল পূর্ববর্তী

দেশসেরা প্রাথমিক শিক্ষক পাবনার শফিকুল

বৃহস্পতিবার থেকে শুরু এসএসসি পরীক্ষা পরবর্তী

বৃহস্পতিবার থেকে শুরু এসএসসি পরীক্ষা

কমেন্ট