এসএসসি-সমমান পরীক্ষা বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১৭ লাখ ৮৬ হাজার

এসএসসি-সমমান পরীক্ষা বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১৭ লাখ ৮৬ হাজার

1485868709 আগামী বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ হতে শুরু হয়ে শেষ হবে আগামী ১১ মার্চ। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী জানান, এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। এরমধ্যে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র এবং ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন ছাত্রী। তিনি আরো জানান, গতবারের চেয়ে এবারের পরীক্ষায় এক লাখ ৩৫ হাজার ৯০ শিক্ষার্থী বেড়েছে। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। তথ্য অনুযায়ী, এবার আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৫০১ ও এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ৪ হাজার ২১২ শিক্ষার্থী পরীক্ষা দেবে। এবার ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে ২৮ হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে।
টিকে আছে শত বছরের মাটির বিদ্যালয় পূর্ববর্তী

টিকে আছে শত বছরের মাটির বিদ্যালয়

দেশসেরা প্রাথমিক শিক্ষক পাবনার শফিকুল পরবর্তী

দেশসেরা প্রাথমিক শিক্ষক পাবনার শফিকুল

কমেন্ট