এসএসসি ও সমমানের সকল পরীক্ষা শুরু

এসএসসি ও সমমানের সকল পরীক্ষা শুরু

SSC120170202100427 সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০১৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন অংশ নিয়েছিল। এবার মাধ্যমিকে পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অনুষ্ঠিত হচ্ছে কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে বাংলা-২ (১৯২১) আর দাখিল ভোকেশনালে নতুন সিলেবাসে বাংলা-২ (১৭২১) সৃজনশীল ও পুরাতন সিলেবাসে বাংলা-২ (১৭২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা। সারা দেশে ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নেবে ৯ লাখ ১০ হাজার ৫০১ জন ছাত্র আর ছাত্রী ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন। এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। মাদরাসা বোর্ডে ২ লাখ ৫৬ হাজার ৬০১ জন ও কারিগরি বোর্ডে ১ লাখ ৪ হাজার ২১২ জন পরীক্ষার্থী। এ ছাড়া বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৪৬ জন্য পরীক্ষার্থী রয়েছে। অন্যান্য বারের মতো দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রালপালস জনিত প্রতিবন্ধীসহ অন্যরা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে। সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা এবং বিকেলের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত নেওয়া হবে। এবার তত্ত্বীয় পরীক্ষা চলবে ২ মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ৪ থেকে ১১ মার্চ পর্যন্ত। ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়।
প্রশ্ন ফাঁস হওয়া রোধে অভিভাবকদের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী পূর্ববর্তী

প্রশ্ন ফাঁস হওয়া রোধে অভিভাবকদের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

রুয়েটে আন্দোলনকারী শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ পরবর্তী

রুয়েটে আন্দোলনকারী শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

কমেন্ট