২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস সংসদে
এসএসসি মডেল টেস্ট : বাংলা দ্বিতীয় পত্র
রচনামূলক প্রশ্ন
(মান : ৭০)
১। যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো : ১০
(ক) শীতের সকাল
(খ) বিশ্বায়ন
২।
যেকোনো একটি বিষয়ে পত্র লেখো : ১০
(ক) প্রশংসাপত্রের জন্য প্রধান শিক্ষকের কাছে একখানা আবেদনপত্র লেখো।
অথবা,
(খ) তোমার এলাকার কোনো রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য উপযোগী একখানা আবেদনপত্র লেখো।
৩। (ক) সারাংশ লেখো : ১০
জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন-সম্পদশালী, উন্নত ও সুখী করতে হলে শিক্ষা ও জ্ঞান বর্ষার বারিপাতের মতো সর্বসাধারণের মধ্যে সমভাবে বিতরণ করতে হবে। দেশে সহজ ও সরল ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচার করলে এই কাজ সিদ্ধ হয়। শক্তিশালী দৃষ্টিসম্পন্ন মহাপুরুষদের লেখনীর প্রভাব একটা জাতির মানসিক ও পার্থিব অবস্থার পরিবর্তন অপেক্ষাকৃত অল্প সময়ে সংশোধিত হয়ে থাকে। দেশের প্রত্যেক মানুষ তার ভুল ও কুসংস্কার, অন্ধতা ও জড়তা, হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটি বিনয় মহিমা উজ্জ্বল উচ্চ জীবনের ধারণা করতে শেখে। মনুষ্যত্ব ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই ধর্ম মনে করে; আত্মমর্যাদা-জ্ঞানসম্পন্ন হয় এবং গভীর দৃষ্টি লাভ করে। তারপর বিরাট জাতির দেহে শক্তি জেগে ওঠে।
অথবা,
(খ) সারমর্ম লেখো :
দণ্ডিতের সাথে
দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে
সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ
ব্যথা নাহি পায় কোনো, তারে দণ্ডদান
প্রবলের অত্যাচার। যে দণ্ড বেদনা
পুত্রেরে পার না দিতে, সে কারেও দিও না।
যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে,
মহা অপরাধী হবে তুমি তার কাছে।
৪। যেকোনো একটি ভাব সম্প্রসারণ করো : ১০ (ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য
(খ) পরের অনিষ্ট চিন্তা করে যেইজন,
নিজের অনিষ্ট বীজ করে সে বপন।
৫। যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : ১০
(ক) তোমার বিদ্যালয়ে পাঠাগার জরিপ করে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন লেখো।
অথবা, (খ) ‘খাদ্যে ভেজালের কারণ ও প্রতিকার’ শিরোনামে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন তৈরি করো।
৬। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ২০ (ক) স্বদেশপ্রেম
(খ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার
(গ) কম্পিউটার : বিজ্ঞানের বিস্ময়।
বহু নির্বাচনী প্রশ্ন (মান : ৩০)
১। পরিবর্তিত উচ্চারণে ইংরেজি শব্দ কোনটি?
(ক) স্কুল (খ) হাসপাতাল
(গ) টিন (ঘ) ফুটবল
২। ‘ভূত’-এর বিপরীত শব্দ কোনটি?
(ক) অন্ধকার (খ) সাহস
(গ) পেতনি (ঘ) ভবিষ্যৎ
৩। কোন যতিচিহ্নে ১ বলার দ্বিগুণ সময় থামতে হয়?
(ক) দাঁড়ি (খ) বিস্ময়
(গ) জিজ্ঞাসা (ঘ) সেমিকোলন
৪। শিক্ষক বললেন, ‘তোমরা কি ছুটি চাও?—এর পরোক্ষ উক্তি কী হবে?
(ক) শিক্ষক জানতে চাইলেন যে তোমরা কি ছুটি চাও
(খ) আমরা ছুটি চাই কি না শিক্ষক তা জিজ্ঞাসা করলেন
(গ) শিক্ষক জানতে চাইলেন আমরা কি ছুটি চাই
(ঘ) আমরা ছুটি চাই কি না শিক্ষক প্রশ্ন করলেন
৫। ‘বসতবাড়ি’ কোন ধরনের তত্পুরুষ সমাস?
(ক) দ্বিতীয়া (খ) তৃতীয়া
(গ) চতুর্থী (ঘ) পঞ্চমী
৬। কুখ্যাত ডাকাতদল ধরা পড়েছে—এ বাক্যে উদ্দেশ্যের সম্প্রসারণ ঘটেছে কিভাবে?
(ক) ক্রিয়া বিশেষণযোগে
(খ) বিশেষণযোগে
(গ) সমার্থক বাক্যাংশযোগে
(ঘ) বিশেষণ স্থানীয় বাক্যাংশযোগে
৭। নিচের কোনটিতে কর্মকারকে শূন্য বিভক্তি রয়েছে?
(ক) বৃষ্টি পড়ছে
(খ) ডাক্তার ডাকো
(গ) সাপকে লাঠি মারো
(ঘ) আমি ঢাকা যাচ্ছি
৮। ধাতুর ‘গণ’ কয়টি?
(ক) আঠারোটি (খ) উনিশটি
(গ) বিশটি (ঘ) একুশটি
৯। কোন শব্দের ‘অ’ ধ্বনির উচ্চারণ সংবৃত?
(ক) কলম (খ) নোলক
(গ) তৃণ (ঘ) অতি
১০। ‘ক্ষ’—যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ নিয়ে গঠিত হয়েছে?
(ক) খ্ + খ (খ) ম্ + ষ
(গ) ক্ + ষ (ঘ) হ্ + ম
১১। ঋ-কারের পর ‘ষ’ হয়—এ নিয়মের উদাহরণ কোনটি?
(ক) চিকীর্ষা (খ) প্রতিষ্ঠান
(গ) উত্কৃষ্ট (ঘ) ষড়যন্ত্র
১২। ‘সতীশ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) সতী + ঈশ (খ) সতী + ইশ
(গ) সতি + ইশ (ঘ) সতি + ঈশ
১৩। কোন শব্দটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক হয়েছে?
(ক) বালিকা (খ) মালিকা
(গ) সেবিকা (ঘ) গায়িকা
১৪। কানু + আই = কানাই—শব্দে ‘আই’ প্রত্যয় কী অর্থে যুক্ত হয়েছে?
(ক) আদরার্থে (খ) অবজ্ঞার্থে
(গ) স্বার্থে (ঘ) নিন্দার্থে
১৫। ‘ওষুধে গুণ করেছে’—বাক্যে ‘গুণ’ শব্দটির অর্থ কী?
(ক) ধর্ম (খ) ক্রিয়া
(গ) উত্কর্ষ (ঘ) উপকার
১৬। ‘পরীক্ষায় সফল হও’—এটি কোন প্রকার বাক্য?
(ক) বিবৃতিমূলক (খ) বিস্ময়সূচক
(গ) আদেশবাচক (ঘ) ইচ্ছাসূচক
১৭। ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে’—বাক্যে ‘মাঝারে’ অনুসর্গ কোন অর্থে ব্যবহূত?
(ক) ব্যাপ্তি (খ) মধ্যে
(গ) বাইরে (ঘ) সঙ্গে
১৮। ‘অগ্নিবীণা’ কোন প্রকারের বিশেষ্য?
(ক) জাতিবাচক (খ) ভাববাচক
(গ) গুণবাচক (ঘ) সংজ্ঞাবাচক
১৯। কোনটি মিশ্র বাক্য?
(ক) যতই করিবে দান, ততই যাবে বেড়ে
(খ) ভিক্ষুককে দান করো
(গ) তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি
(ঘ) মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে
২০। ব্যাসবাক্যসহ সঠিক সমস্তপদ কোনটি?
(ক) সাহিত্যের জন্য সভা = সাহিত্যসভা
(খ) মুখের ন্যায় চন্দ্র = মুখচন্দ্র
(গ) সুন্দরী যে লতা = সুন্দর লতা
(ঘ) অরুণ রূপ রাঙা = অরুণ রাঙা
২১। পদাশ্রিত নির্দেশকের আরেক নাম কী?
(ক) পদাশ্রিত অব্যয় (খ) অনুসর্গ অব্যয়
(গ) কর্মপ্রবচনীয় শব্দ
(ঘ) পদান্বয়ী অব্যয়
২২। ‘তার যেন আসা হয়’—এটি কোন প্রকার বাচ্য?
(ক) ভাববাচ্য (খ) কর্মবাচ্য
(গ) কর্তৃবাচ্য (ঘ) কর্ম কর্তৃবাচ্য
২৩। ‘দেখেছ তার কবি কবি ভাব’—এ বাক্যে ব্যবহূত দ্বিরুক্তিটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
(ক) আধিক্য (খ) আগ্রহ
(গ) সামান্য (ঘ) পৌনঃপুনিকতা
২৪। বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
(ক) প্রথমে (খ) শেষে
(গ) বিশেষণের আগে (ঘ) বিশেষ্যের পরে
২৫। ‘অকাজ’ শব্দের ‘অ’ উপসর্গ অর্থের কী ঘটিয়েছে?
(ক) পরিবর্তন (খ) পরিবর্ধন
(গ) সংকোচন (ঘ) সম্প্রসারণ
২৬। কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?
(ক) অ (খ) আ
(গ) ই (ঘ) এ
২৭। ‘যে নারীর স্বামী ও পুত্র নেই’—এক কথায় কী হবে?
(ক) অপুত্রক (খ) অবীরা
(গ) অসূর্যস্পর্শা (ঘ) বন্ধ্যা
২৮। ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী?
(ক) অন্য দেশ (খ) সংবাদ
(গ) সুস্বাদু খাবার (ঘ) মিষ্টান্ন
২৯। বাক্যে সাধারণত কোন কোন ধাতুঘটিত ক্রিয়াপদ উহ্য থাকে?
(ক) হ্ , থাক্ (খ) হ ্, আছ্
(গ) হ্ , দেখ্ (ঘ) আছ্, দেখ্
৩০। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
(ক) সমীভবন (খ) ব্যঞ্জন বিকৃতি
(গ) বিষমী ভবন (ঘ) ব্যঞ্জন দ্বিত্বতা
উত্তর : ১. খ ২. ঘ ৩. ঘ ৪. খ ৫. গ ৬. খ
৭. খ ৮. ঘ ৯. ঘ ১০. গ ১১. গ ১২. ক ১৩. খ
১৪. ক ১৫. খ ১৬. ঘ ১৭. ক ১৮. ঘ ১৯. ক
২০. গ ২১. ক ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. ঘ ২৯. খ ৩০. গ।
কমেন্ট