রুয়েটে উপাচার্যসহ ২২ শিক্ষক অবরুদ্ধ

রুয়েটে উপাচার্যসহ ২২ শিক্ষক অবরুদ্ধ

1486267570 ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যসহ ২২ শিক্ষককে প্রশাসন ভবনে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। জানা যায়, শনিবার বিকেল থেকে রবিবার এখনো পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে। তবে এই বিষয় নিয়ে আজ সাড়ে ১০টার সময় মিটিং হবে বলে জানা গেছে। উল্লেখ্য, রুয়েটের বর্তমান আইন শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য দুই সেমিস্টারে বাধ্যতামূলক ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন করতে হবে। অর্জন করতে না পারলে তাকে পুনরায় একই বর্ষে থাকতে হবে। তবে আগে কোনও শিক্ষার্থীকে পরীক্ষায় অকৃতকার্য বা অনুপস্থিতির কারণে ন্যূনতম ক্রেডিট অর্জন করতে না পারলেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারতো। সেক্ষেত্রে পরবর্তীতে তাকে পরীক্ষা দিয়ে ওই ক্রেডিট অর্জন করতে হতো। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম পরিবর্তন আনা হয়।
বরিশালে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৭ শিক্ষার্থী বহিষ্কার পূর্ববর্তী

বরিশালে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৭ শিক্ষার্থী বহিষ্কার

এসএসসি মডেল টেস্ট : বাংলা দ্বিতীয় পত্র পরবর্তী

এসএসসি মডেল টেস্ট : বাংলা দ্বিতীয় পত্র

কমেন্ট