মেধা তালিকা প্রকাশ ছাড়া বেসরকারি শিক্ষক নিয়োগ স্থগিত

মেধা তালিকা প্রকাশ ছাড়া বেসরকারি শিক্ষক নিয়োগ স্থগিত

high-court-jugantor_38820_1486403924 শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা প্রকাশ ছাড়া সারা দেশের বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রুলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা সনদধারীদের কেন মেধাতালিকা প্রকাশ করতে ও মেধা তালিকা অনুযায়ী নিয়োগের নির্দেশ দেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সচিব, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের সচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়নের (এনটিআরসিএ) চেয়ারম্যান, নিয়োগ কমিটির প্রধানসহ সংশ্লিষ্ট পাঁচজনকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা। এর আগে গত ১ ফেব্রুয়ারি বুধবার সারা দেশের ৬৪ জেলার ১১২ জনের পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী মো. হুমায়ুন কবীর। রিটে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকা প্রকাশ ও মেধাতালিকা অনুযায়ী নিয়োগ দেয়ার দাবি জানানো হয়।
ইবি ছাত্রের আত্মহত্যার মর্মস্পর্শী চিরকুট পূর্ববর্তী

ইবি ছাত্রের আত্মহত্যার মর্মস্পর্শী চিরকুট

এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র পরবর্তী

এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

কমেন্ট