বাসে যাচ্ছিল এসএসসি দিতে, ল্যাম্পপোস্টে গেল প্রাণ

বাসে যাচ্ছিল এসএসসি দিতে, ল্যাম্পপোস্টে গেল প্রাণ

photo-1486445077 রাজধানীর বনানী বিদ্যানিকেতন থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সাকিবুল ইসলাম (১৫)। প্রতিদিনের মতো বাসে করে পরীক্ষা কেন্দ্র রমিজ উদ্দিন স্কুলে যাচ্ছিল সে। যাত্রার সময় জানালা দিয়ে মাথাটা বের করে রেখেছিল। আর তা-ই কাল হয়ে দাঁড়াল। একটি ল্যাম্পপোস্টের সঙ্গে মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে তার। সাকিবুলের বাবার নাম জাহাঙ্গীর আলম। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর আমতলী এলাকায় বিনিময় পরিবহনের একটি বাসে ছিল সাকিবুল। পথে তার মাথার সঙ্গে একটি ল্যাম্পপোস্টের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সে। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখান থেকে নেওয়া হয় ঢামেকে। সকাল সাড়ে ১০টার দিকে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রাব্বানী বলেন, ছাত্রের কাছে প্রবেশপত্র, আইডি কার্ড সবই পাওয়া গেছে। তার পরিবার ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। তাঁরা ঢাকা মেডিকেল আসছেন।
এইচএসসি : বাংলা দ্বিতীয় পত্র পূর্ববর্তী

এইচএসসি : বাংলা দ্বিতীয় পত্র

ইবি ছাত্রের আত্মহত্যার মর্মস্পর্শী চিরকুট পরবর্তী

ইবি ছাত্রের আত্মহত্যার মর্মস্পর্শী চিরকুট

কমেন্ট