দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

Darul_ihsan20170208105620 দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দারুল ইহসান কর্তৃপক্ষের করা আবেদন খারিজ করে দিয়ে আদালত এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, এই রায়ের মাধ্যমে দারুল ইহসানের নামে সারা দেশে যত ক্যাম্পাস আছে তাদের কর্যক্রমের পরিসমাপ্তি ঘটল। তিনি আরো বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় খুলে যারা সার্টিফিকেট বাণিজ্য করছে এটা তাদের জন্য একটা বার্তা।
বিষয় বদলে পরীক্ষা দিচ্ছে ২ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী পূর্ববর্তী

বিষয় বদলে পরীক্ষা দিচ্ছে ২ শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী

এইচএসসি : যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরবর্তী

এইচএসসি : যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র

কমেন্ট