২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস সংসদে
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ট্রলির ধাক্কায় আব্দুল গফফার নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাশতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
গফফার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের আফছার আলী গাজীর ছেলে। সে স্থানীয় পাইলট হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়েদুল ইসলাম জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে বাই সাইকেল যোগে গফফার স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে বাঁশতলায় আসার পর পিছন দিক থেকে একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা ট্রলিটি জব্দ করলেও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।
ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
কমেন্ট