এসএসসি প্রস্তুতি : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

এসএসসি প্রস্তুতি : বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

bdcurrentnews24-bd-current-news24-jsc-jdc ১। সঠিক ইতিহাস লিখতে কিসের গুরুত্ব অপরিসীম? উত্তর : সঠিক ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের গুরুত্ব অপরিসীম। ২। ‘তবকাত-ই-নাসিরী’র লেখক কে? উত্তর : ‘তবকাত-ই-নাসিরী’র লেখক মিনহাজ-উস-সিরাজ। ৩। কার বর্ণনায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ এক ধরনের কল্পকাহিনী? উত্তর : তিব্বতি লেখক লামা তারানাথের বর্ণনায় পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসন আরোহণ এক ধরনের কল্পকাহিনী। ৪। ‘উয়ারী-বটেশ্বর’ কোথায় অবস্থিত? উত্তর : ‘উয়ারী-বটেশ্বর’ নরসিংদী জেলায় অবস্থিত। ৫। বাংলাদেশে আড়াই হাজার বছর আগেও কিসের অস্তিত্ব ছিল? উত্তর : বাংলাদেশে আড়াই হাজার বছর আগেও নগর সভ্যতার অস্তিত্ব ছিল? ৬। কোন আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নব দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে? উত্তর : উয়ারী-বটেশ্বরে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নব দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে? ৭। ইতিহাস বিরামহীনভাবে বর্তমান প্রজন্মের কাছে কী পৌঁছে দিচ্ছে? উত্তর : ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনাগুলো বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে। ৮। কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে কী বলে? উত্তর : কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয়, তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে। ৯। ইতিহাসের বিচরণক্ষেত্র কী? উত্তর : অতীত ঘটনাপ্রবাহই ইতিহাসের বিচরণক্ষেত্র। ১০। ইতিহাস কোন কালমুখী? উত্তর : ইতিহাস অতীত ও বর্তমানমুখী। ১১। ইতিহাসের বৈশিষ্ট্য কী? উত্তর : বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা ইতিহাসের বৈশিষ্ট্য। ১২। একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর কী সম্প্রসারিত হচ্ছে? উত্তর : একের পর এক বিষয় ইতিহাসভুক্ত হচ্ছে আর সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ১৩। দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে কী পাঠ অত্যন্ত জরুরি? উত্তর : দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। ১৪। ইতিহাসজ্ঞান মানুষকে কী করে তোলে? উত্তর : ইতিহাসজ্ঞান মানুষকে সচেতন করে তোলে। ১৫। ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে কী বলা হয়? উত্তর : ইতিহাস দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেয় বলে ইতিহাসকে শিক্ষণীয় দর্শন বলা হয়। ১৬। কত সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল? উত্তর : ১৯৭১ সালে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। ১৭। ‘ইতিহাস’ শব্দটির উত্পত্তি কোন শব্দ থেকে? উত্তর : ‘ইতিহাস’ শব্দটির উত্পত্তি ‘ইতিহ’ শব্দ থেকে। ১৮। ‘ইতিহ’ শব্দটির অর্থ কী? উত্তর : ‘ইতিহ’ শব্দটির অর্থ ‘ঐতিহ্য’। ১৯। কোন শব্দ থেকে ‘History’ শব্দটির উত্পত্তি হয়েছে? উত্তর : গ্রিক শব্দ ‘Historia’ থেকে ‘History’ শব্দটির উত্পত্তি হয়েছে? ২০। হিস্টোরিয়া শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর : হিস্টোরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। ২১। ইতিহাস কী? উত্তর : ইতিহাস হলো মানবসমাজের অনন্ত ঘটনাপ্রবাহ। ২২। ‘ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা’—কার উক্তি? উত্তর : ‘ইতিহাস হলো ঘটনার বৈজ্ঞানিক এবং ধারাবাহিক বর্ণনা’—উক্তিটি র‌্যাপসনের। ২৩। আধুনিক ইতিহাসের জনক কে? উত্তর : আধুনিক ইতিহাসের জনক জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাংক। ২৪। কার মতে ‘ইতিহাস মানেই হলো নগ্ন সত্য’? উত্তর : জার্মান ঐতিহাসিক লিওপোল্ড ফন র্যাংকের মতে, ‘ইতিহাস মানেই হলো নগ্ন সত্য। ’ ২৫। কার মতে ‘সমাজের জীবনই ইতিহাস’? উত্তর : টয়েনবির মতে, ‘সমাজের জীবনই ইতিহাস। ’
এইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র পূর্ববর্তী

এইচএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র

ইবির বিশেষ কোটার ফল প্রকাশ পরবর্তী

ইবির বিশেষ কোটার ফল প্রকাশ

কমেন্ট