এইচএসসি : অর্থনীতি দ্বিতীয় পত্র

এইচএসসি : অর্থনীতি দ্বিতীয় পত্র

35b96ccdae6c74c9e71519ef525add59-56ff58831d035 তৃতীয় অধ্যায় ১। প্রশ্ন : বাংলাদেশে প্রথম শিল্পনীতি কোন সালে ঘোষণা করা হয়? উত্তর : বাংলাদেশে প্রথম শিল্পনীতি ১৯৭৩ সালে ঘোষণা করা হয়। ২। সংরক্ষিত শিল্প কাকে বলে? উত্তর : সরকারি নির্দেশের মাধ্যমে যেসব শিল্প জাতির নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যেসব শিল্প স্পর্শকাতর ও সংবেদনশীল হিসেবে সরকারি বিনিয়োগের জন্য সংরক্ষিত, তাদের সংরক্ষিত শিল্প বলে। ৩। নিয়ন্ত্রিত শিল্প কাকে বলে? উত্তর : যেসব শিল্প প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে এবং জাতীয় স্বার্থ রক্ষা করে তাদের নিয়ন্ত্রিত শিল্প বলে। ৪। আমদানি বিকল্প শিল্প কাকে বলে? উত্তর : আমদানি দ্রব্য অন্য দেশ থেকে আমদানি না করে, ওই পণ্যে দেশে উতপাদনের জন্য যে শিল্প গড়ে তোলা হয়, তাকে আমদানি বিকল্প শিল্প বলে। ৫। রপ্তানিমুখী শিল্প কাকে বলে? উত্তর : আন্তর্জাতিক বাজারে বিক্রয়যোগ্য দ্রব্য উতপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য যে শিল্প গড়ে ওঠে বা গড়ে তোলা হয়, তাকে রপ্তানিমুখী শিল্প বলে। ৬। প্রশ্ন : শিল্পনীতি কী? উত্তর : সরকার বিভিন্ন সময়ে শিল্পোন্নয়নে পদক্ষেপ গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা করে। শিল্পোন্নয়নের জন্য সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করলে তাকে শিল্পনীতি বলে। ৭। প্রশ্ন : ppp শিল্পনীতি কী? উত্তর : দেশের ভৌত অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে সরকারি ও বেসরকারি অর্থায়নে গৃহীত দীর্ঘমেয়াদি কৌশলগত ও লক্ষ্যভিত্তিক কার্য সম্পর্ক গড়ে তোলাকে ppp বলা হয়। ৮। প্রশ্ন : মূলধনী দ্রব্য শিল্প কাকে বলে? উত্তর : মূল্যধনী দ্রব্য যেসব কারখানায় তৈরি হয়, তাদের মূলধনী দ্রব্যের শিল্প বলে। ৯। প্রশ্ন : কোন সাল থেকে বাংলাদেশে পোশাকশিল্পের যাত্রা শুরু হয়েছে? উত্তর : ১৯৭৬ সাল থেকে বাংলাদেশে পোশাকশিল্পের যাত্রা শুরু হয়েছে। ১০। হাইটেক শিল্প কী? উত্তর : হাইটেক শিল্প বলতে জ্ঞাত ও পুঁজিনির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশবান্ধব এবং আইটি বা গবেষণা ও উন্নয়ননির্ভর শিল্পকে বোঝায়।
চকরিয়ায় দাখিল পরীক্ষার্থী বহনকারী বাস উল্টে আহত ১৫ পূর্ববর্তী

চকরিয়ায় দাখিল পরীক্ষার্থী বহনকারী বাস উল্টে আহত ১৫

এইচএসসি প্রস্তুতি : বাংলা প্রথম পত্র পরবর্তী

এইচএসসি প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

কমেন্ট