
অমর একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত ‘একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’র সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং ও সাজ-সজ্জার কাজ শুরু হয়েছে।
এ সময় শহীদ মিনারে কোন সংগঠনের কোন প্রকার অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
অমর একুশের ভাব-গাম্ভীর্য এবং সৌন্দর্য রক্ষার্থে বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালসমূহে কোন ছবি, পোস্টার ও ব্যানার না লাগানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিভিন্ন উপ-কমিটির উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি সমন্বয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
কমেন্ট